স্বপ্ন ভঙ্গ। নির্ধারিত সময়ে কষ্টার্জিত ড্রয়ের পর স্পেনের কাছে ১-০ গোলে হারল আর্জেন্টিনা। ইউরোপিয়ান দলটি জিতে নিলো বিশ্বকাপ ট্রফি। জয়টা ছোট ব্যবধানে হলেও পরিসংখ্যান বলছে, লিওনেল স্কালোনির দলের ওপর স্প্যানিশরা পুরোপুরি ছড়ি ঘুরিয়েছে।
বল দখলে রেখে ম্যাচে আধিপত্য করা স্পেনের জন্য নতুন কিছু নয়। ফাইনালেও তার ব্যতিক্রম হলো না। ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল তারা। এর মধ্যে সফল পাস ছিল ৮৫২টি, আর্জেন্টিনার (৪৬৪) চেয়ে প্রায় দ্বিগুণ। এর মধ্যে ৭৬২ পাস ছিল নিখুঁত। বলাবাহুল্য, লুইস দে লা ফুয়েন্তের দল পুরোপুরি ম্যাচ তাদের নিয়ন্ত্রণে রেখেছিল।
সত্যি হলো স্পেনের পারফরম্যান্স কেবল বল দখল ও পাসিংয়ে সীমাবদ্ধ ছিল না। আর্জেন্টিনার গোলে তাদের শট ছিল ২০টি, এমিলিয়ানো মার্টিনেজ ১১টি সেভ করেন, যা বিশ্বকাপ ফাইনালে একজন গোলকিপারের রেকর্ড।
বিপরীতে স্কালোনির দল মাত্র দুটি শট নিয়েছিল গোলে। অবশ্য দুটি ক্ষেত্রেই স্প্যানিশ কিপার উনাই সিমনকে তেমন কিছু করতে হয়নি। এই প্রচেষ্টাগুলোই আর্জেন্টিনাকে শেষ দিকে বেঁচে থাকার আশা জাগিয়েছিল।
এফএইচএম

