স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। তারপর লিওনেল মেসিরা গণমাধ্যমের সাথে কোনো কথা না বলেই মেটলাইফ স্টেডিয়াম ত্যাগ করেছে। তার নেতৃত্বে দলটি মিডিয়ার সাথে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই স্টেডিয়াম থেকে বিদায় নেয়। সোমবার দুপুরের দিকে দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।
ম্যাচ শেষ হওয়ার দুই ঘণ্টা পর খেলোয়াড়রা সম্পূর্ণ নীরব থেকে মাঠ ছাড়েন। একমাত্র কথা বলার জন্য দাঁড়িয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘ছেলেরা এই মুহূর্তে কথা বলার মতো মানসিক অবস্থায় ছিল না এবং সেটাই স্বাভাবিক।’
যদিও ৩৯ বছর বয়সে জাতীয় দলের সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে এবং সম্ভবত এটিই তার শেষ বিশ্বকাপ হওয়ার পর মেসি কী বলবেন, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছিল। তবে অধিনায়কের কাছ থেকে কিছু শোনার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
অন্যদিকে, ম্যাচ শেষ হওয়ার পর স্কালোনি একটি বড় খবর দেন। তিনি ইঙ্গিত দেন যে, আগামী ডিসেম্বরের পর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে চুক্তির মেয়াদ শেষে আর্জেন্টিনার কোচ হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাওয়া ‘কঠিন’ হবে।
কোচ উল্লেখ করেন, ‘এখানে থাকাটা অত্যন্ত আনন্দের ছিল। আমি কখনো এটি স্বপ্নও দেখিনি। প্রেসিডেন্ট যদি চান আমি ডিসেম্বর পর্যন্ত থাকি, তবে আমি থাকব। কিন্তু এরপরের বিষয়টিকে আমি জটিল হিসেবে দেখছি, কারণ এই সুযোগের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কম। আমি ডিসেম্বর পর্যন্ত এখানে আছি, এরপর সম্ভবত আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াব।’
এফএইচএম
