বিজ্ঞাপন

মাদ্রিদের জনসমুদ্রে ভালোবাসায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা

মাদ্রিদের জনসমুদ্রে ভালোবাসায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা

স্পেনের রাজধানীর রাজপথ ধরে তাদের বীরেরা যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তার দুই পাশে হাজার হাজার ভক্তের ভিড় জমে উঠেছিল।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অতিরিক্ত সময়ের খেলায় ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে ফাইনালে জিতেছে তারা। রোববার বিশ্ব জয় করে পরের দিন দেশে ফিরেছে লা রোজারা। রদ্রির নেতৃত্বে মাদ্রিদে তারা করেছে শিরোপা উৎসব। 

Rodri lifts the World Cup trophy at the top of the aeroplane steps

সোমবার বিকেলে স্পেন দল মাদ্রিদে পৌঁছানোর পর বিমান থেকে সবার আগে নেমেছিলেন দলের ম্যানেজার লুইস দে লা ফুয়েন্তে এবং অধিনায়ক রদ্রি।

Spain fans
৩৫ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমের মধ্যেই প্যারেড শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই ভক্তরা প্যারেড দেখার জায়গাগুলো দখল করে নিয়েছিলেন
Spain squad visits the King of Spain

স্পেনে ফিরে আসার পর বিশ্বজয়ীদের প্রথম গন্তব্য ছিল সারজুয়েলা প্যালেস, যেখানে তারা রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া, রাজকুমারী লিওনোর এবং ইনফান্তা সোফিয়ার সাথে সাক্ষাৎ করেন।

A woman poses with a Spanish flag

ভক্তরা মাদ্রিদের পুয়ের্তা দে আলকালায় জমায়েত হয়েছিলেন—এই ভক্তটি তার পোশাক সাজানোর ক্ষেত্রে কোনো কমতি রাখেননি।

Rodri sits at the front on top of the bus holding the World Cup trophy above his head
প্যারেডটি উত্তর-পশ্চিম মাদ্রিদের মনক্লোয়া জেলা থেকে শুরু হয়েছিল এবং বাসের সামনের অংশে দাঁড়িয়ে ট্রফিটি উঁচিয়ে ধরেছিলেন রদ্রি।
Lamine Yamal holds a cardboard sign that reads: 'Velada del Ano VII: Paredes vs Gavi'
রোববার ফাইনাল খেলা শেষের পর হাতাহাতি ও বাকবিতণ্ডার প্রসঙ্গ টেনে, লামিনে ইয়ামাল দর্শকসারি থেকে ছুঁড়ে দেওয়া একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন—যেটিতে গাভি এবং আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের মধ্যে একটি বক্সিং ম্যাচের দাবি জানানো হয়েছিল।
Spain bus

স্পেনের রাজধানীর রাজপথ ধরে তাদের বীরেরা যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তার দুই পাশে হাজার হাজার ভক্তের ভিড় জমে উঠেছিল।

 

Rodri with the trophy

বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি'অর—এই চারটি খেতাবই জেতা ইতিহাসের মাত্র চতুর্থ পুরুষ ফুটবলার হলেন রদ্রি।

Fan with flare at Cibeles fountain

এরপর একটি শান্ত নীরব সন্ধ্যা নেমে এলো...

Madrid sunset at Cibeles fountain

বিখ্যাত সিবেলেস ফাউন্টেনে (ঝরনা) খেলোয়াড়দের আগমনের অপেক্ষায় হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছিলেন।

Ferran Torres

বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করা ফেরান তোরেস স্পটলাইটে নিজের সুন্দর সময়টি বেশ উপভোগ করেছিলেন।

Luis de la Fuente

মঞ্চে পা রাখার মুহূর্তেই ম্যানেজার লুইস দে লা ফুয়েন্তেকে শূন্যে ছুঁড়ে শূন্যে ভাসিয়ে উল্লাস করা হয়।