বিজ্ঞাপন

মেসি বলছিলেন ‘সবাই শান্ত হও’, ফাইনালের আগে কী ঘটেছিল ড্রেসিংরুমে?

মেসি বলছিলেন ‘সবাই শান্ত হও’, ফাইনালের আগে কী ঘটেছিল ড্রেসিংরুমে?

পুরো বিশ্বকাপ জুড়ে যে অদম্য আর্জেন্টিনাকে দেখা গিয়েছিল, তার একেবারে উল্টো রূপ দেখা গেল ফাইনালে। ফুটবল কীভাবে খেলতে হয়, যেন ভুলেই গিয়েছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কারণে হারের ব্যবধান কেবল এক গোলেই থেকেছে। আর্জেন্টিনার বিস্ময়কর পারফরম্যান্সের পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রশ্ন উঠেছে, মাঠে দল নামার আগে সবকিছু কি ঠিক ছিল?

পুরো ম্যাচে আর্জেন্টিনা অন টার্গেট তো দূরের কথা, কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা। মেসি পুরো ম্যাচে নিষ্ক্রিয় ছিলেন। এবার ফাইনালের আগের ভিডিও দেখে অনেকের মনে শঙ্কার মেঘ ভিড়েছে। ম্যাচের আগে কোনো একটা গণ্ডগোলের আভাস পাওয়া যাচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ড্রেসিংরুমের একটি ভিডিওতে মেসিকে তার সতীর্থদের কোনো এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনার বিষয়ে শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। তিনি তাদের উৎসাহিত করেন এবং বিষয়টিকে পেছনে ফেলে খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

মেসিকে বলতে শোনা যায়, ‘আরে, সবাই শান্ত হও। চলো আমরা শান্ত থাকি, শান্ত হও। চলো শুধু খেলার কথা ভাবি, ঠিক আছে? শান্ত থাকো। চলো আমরা সবকিছু ভুলে যাই, সবকিছু ভুলে যাই। চলো শুধু খেলি, এসো, শুধু খেলায় মনোযোগ দিই।’

যদিও মাঠে স্পেন স্পষ্টভাবে সেরা দল ছিল। তবুও ভক্তদের যুক্তি আর্জেন্টিনার খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করেছে তা অনুধাবন করা কঠিন। বিশেষ করে বিবেচনা করলে যে এটি একটি বিশ্বকাপ ফাইনাল ছিল। মেসির বাক্যগুলো, নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের মুখের ভাব প্রকাশ এবং এর পরবর্তীতে মাঠের পারফরম্যান্স বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে। ভক্তদের একটি বড় অংশ ধারণা করছে যে, ম্যাচ শুরু হওয়ার ঠিক আগেই অপ্রত্যাশিত কিছু ঘটেছিল। 

এফএইচএম