স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হেরেছে আর্জেন্টিনা। পুরো ১২০ মিনিটের ম্যাচে তাদের পুরোপুরি নিষ্ক্রিয় রেখে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। আলবিসেলেস্তেরা হারলেও দেশে তাদেরকে বীরের বেশে বরণ করে নিয়েছেন আর্জেন্টিনার সাধারণ মানুষ।
এবার তাদের শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনার সব স্টেডিয়ামে স্কালোনি-মেসিদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান আয়োজন করা হবে। আর্জেন্টাইন মিডিয়া আউটলেট আজ (বুধবার) সকালে জানিয়েছে, এএফএ প্রেসিডেন্ট তাপিয়া এই ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টাইন ফুটবল প্রধান ঘোষণা দিয়েছেন, মেসি, স্কালোনি ও পুরো দলকে ধন্যবাদ জানাতে এক মিনিট ধরে হাততালি দেওয়া হবে। এবং এই ইভেন্ট হবে দেশের সব স্টেডিয়ামে।
এফএইচএম
