বিজ্ঞাপন

প্রথম দেখায় ভিনিসিয়ুসকে চিনতে কষ্ট হচ্ছে!

প্রথম দেখায় ভিনিসিয়ুসকে চিনতে কষ্ট হচ্ছে!

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিলের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও হয়েছে সমালোচনা। আবারো তিনি শিরোনামে, তবে ফুটবল সম্পর্কিত কোনো কারণে নয়, কসমেটিক সার্জারিতে নিজের চেহারায় পরিবর্তন আনার কারণে।

ব্রাজিলিয়ান আউটলেট টিএমসি-এর প্রতিবেদন বলছে, বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদ তারকা তার চিবুক বর্ধনের জন্য অস্ত্রোপচার করিয়েছেন। জোইয়ানিয়ার একটি ক্লিনিকে বিখ্যাত ডার্মাটোলজিস্ট ডাক্তার আলেসান্দ্রো আলারসাও তার অস্ত্রোপচার করিয়েছেন। 

কসমেটিক সার্জারির পর ফলাফল জানাতে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিনিসিয়ুস। সঙ্গে আগের বেশ কিছু ছবিও। সেখানেই কিছু একটা পরিবর্তন স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রথম দেখায় যে তাকে চিনতে কষ্ট হচ্ছে, সেই মন্তব্যও করেছেন কেউ কেউ।

এর আগে ভিনিসিয়ুস স্পেনে রিয়ালের জার্সিতে অসংখ্যবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। ধারণা করা হচ্ছে, এই কারণেই এমন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এফএইচএম