বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট গেল মাসেই চাকরি ছেড়েছিলেন। পরে অস্ট্রেলিয়া সিরিজে টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তালহা জুবায়েরকে। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও পেসারদের দায়িত্বে ছিলেন সাবেক এই ক্রিকেটার।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল জিম্বাবুয়ে সিরিজ শেষে দায়িত্ব শেষ হবে তালহার। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দায়িত্বভার দীর্ঘ হচ্ছে এই পেস বোলিং কোচের। আগামী মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া সিরিজেও থাকছেন তালহা। এরপর ভারত সিরিজ মাঠে গড়ালে সেখানেও তার থাকার সম্ভাবনা রয়েছে। নতুন করে চুক্তি কতদিন থাকছে সেটি অবশ্য জানা যায়নি।
মূলত শন টেইটের স্থলাভিষিক্ত কাউকে না পাওয়া পর্যন্ত কোচের পদ সামলাবেন তালহা। এর আগে পারিবারিক কারণ দেখিয়ে টেইট আর বাংলাদেশের দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে জানিয়েছিলেন। এদিকে ব্যাটিং কোচের খোঁজেও রয়েছে বিসিবি।
অস্ট্রেলিয়া সফরে দুই ধাপে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে মিরপুরে কয়েক দিনের অনুশীলন ক্যাম্প করার কথা রয়েছে।
এসএইচ
