বিজ্ঞাপন

আগের ক্লাবেই থাকছেন মদ্রিচ

আগের ক্লাবেই থাকছেন মদ্রিচ

বিশ্বকাপের আগে যে ক্লাবে ছিলেন, সেখানেই থাকছেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়া মিডফিল্ডার এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ আরেক মৌসুমের জন্য বাড়িয়েছেন। 

আগামী সেপ্টেম্বরে ৪১তম জন্মদিন পালন করবেন মদ্রিচ। ২০২৫ এর গ্রীষ্মে তিনি ফ্রি ট্রান্সফারে রোসোনেরিতে যোগ দেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে এসে ক্লাবটির জার্সিতে ৩৭ ম্যাচ খেলে করেছেন দুটি গোল।

ক্লাবের এক বিবৃতিতে মদ্রিচ বললেন, ‘এসি মিলানে থাকতে পেরে আমি রোমাঞ্চিত। যেখানে প্রথম দিন থেকেই আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, মনে হয়েছে খুব আপন। এই জার্সিতে সবকিছু দিয়ে যেতে আমি প্রস্তুত। এই জার্সি ধরে রাখতে পেরে আমি খুব গর্বিত।’

মদ্রিচ তার পঞ্চম বিশ্বকাপ খেলে ফেরার পর মিলান তাকে রেখে দেওয়ার ঘোষণা দিয়েছে। ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপের চার ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি এবং জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলকে পৌঁছান। শেষ ৩২ এ পর্তুগালের কাছে হেরে যায় তার দল। 

সিরি আ-তে মদ্রিচের প্রথম মৌসুমে মিলান পঞ্চম স্থানে শেষ করে। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে এই মৌসুমে ইউরোপা লিগে খেলবে তারা।

এফএইচএম