বিজ্ঞাপন

পোকার খেলে নেইমার বললেন, ‘নিজের চরকায় তেল দিন’

পোকার খেলে নেইমার বললেন, ‘নিজের চরকায় তেল দিন’

বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেভাগে। চোট নিয়েই বিশ্বমঞ্চে খেলতে গিয়েছিলেন তিনি। কার্লো আনচেলত্তি তাকে খুব একটা সুযোগ দেননি। স্কটল্যান্ড, জাপান ও নরওয়ের বিপক্ষে থাকে খেলতে দেখা গিয়েছিল। শেষ ষোলো থেকে দল বিদায় নেওয়ার পর ক্লাব ফুটবলে ফিরেছেন তিনি। কিন্তু এখনো চোট থেকে সেরে ওঠার লড়াই করতে হচ্ছে। এরই মধ্যে তার চলাফেরা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি একটি পোকার টুর্নামেন্টে নেইমারের উপস্থিতি নিয়ে সমালোচনা তুঙ্গে উঠেছে। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড অবশ্য নিজের পেশাদার দায়বদ্ধতা নিয়ে আত্মপক্ষ অবলম্বন করেছেন। তিনি জানান, নির্ধারিত ছুটির দিনে তিনি ওই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। কিন্তু কাকতালীয়ভাবে বিশ্বকাপ পরবর্তী বিশ্রাম শেষে পূর্ণাঙ্গ অনুশীলনে ফেরার সঙ্গে সময়টা মিলে গেছে।

এই সপ্তাহে বিএসওপি শীতকালীন টুর্নামেন্টে ছিলেন নেইমার। যখন সান্তোস ভেনেজুয়েলায় ইউনিভার্সাইদাদ সেন্ট্রালের বিপক্ষে কোপা সুদামেরিকানার প্রস্তুতি নিচ্ছিল। ১০ নম্বর তারকা সফরকারী দলের স্কোয়াডে ছিলেন না। বিশ্বকাপের পরে সদ্যই অনুশীলনে ফিরেছেন তিনি। 

এখন মাঠেই পুরো মনোযোগ দিতে চান নেইমার। কিন্তু সমালোচনা তো থামাতে হবে। একটি জিম সেশন করার ভিডিও পোস্ট করে সাবেক বার্সা তারকা লিখেছেন, ‘আমার দ্বিতীয় ট্রেনিং সেশনের জন্য প্রস্তুতি নিতে এসেছিলাম এখানে। আমার মনে পড়ে আমার ছুটির দিনে অনেক মানুষ আমাকে পোকার খেলতে দেখে সমালোচনা করেছে। কিন্তু আমি সকালেও ঘাম ঝরিয়েছিলাম; ম্যাচ খেলতে যাইনি কারণ আমি কেবলই ট্রেনিংয়ে ফিরেছি। পরের দিন ছিল আমার ছুটি।’

পেশাদার দায়বদ্ধতা নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদের উদ্দেশ্যে নেইমারের বার্তা, ‘যাই হোক, আমি এখন অনুশীলনের জন্য প্রস্তুতি নিতে  শুরু করেছি। তাই আপনাদের সবার কাছে আমার জিজ্ঞাসা, আমি কি অনুশীলন করতে পারি নাকি আপনারা বকবক করেই যাবেন? যান, নিজের চরকায় তেল দিন।’

এফএইচএম 

বিজ্ঞাপন