• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ইংল্যান্ডে গিয়ে পালালেন ২ পাকিস্তানি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২২, ১১:৪৭
অ+
অ-
ইংল্যান্ডে গিয়ে পালালেন ২ পাকিস্তানি খেলোয়াড়

বার্মিংহামে কমনওয়েলথ গেমসে গিয়ে দিন কয়েক আগেই পালিয়েছিলেন শ্রীলঙ্কার ১০ অ্যাথলেট এবং কর্মকর্তা। দেশটির অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অনিশ্চয়তা হয়তো ভাবিয়েছে তাদের। দেউলিয়া হয়ে যাওয়া দেশটির মানুষেরা অনেক দেশেই পাড়ি জমানোর চেষ্টা করছেন। অন্য নাগরিকদের মতো মারাত্মক এই সংকট থেকে মুক্তির আশায় পালানো অ্যাথলেট আর কর্মকর্তাদের খুঁজে পাওয়া যায়নি। এবার গেমসে গিয়ে ইংল্যান্ডের বার্মিংহাম থেকে পালালেন পাকিস্তানের দুই খেলোয়াড়। 

বিজ্ঞাপন

কমনওয়েলথ গেমস ২০২২ শেষ হওয়ার পর থেকেই লাপাত্তা দুই পাকিস্তানি বক্সার। বুধবার দেশটির জাতীয় ফেডারেশন জানিয়েছে তাদের দুই বক্সার নিখোঁজ। পাকিস্তান বক্সিং ফেডারেশন (পিবিএফ) সচিব নাসের তাং জানিয়েছেন বক্সার সুলেমান বালুচ ও নাজিরুল্লাহ দল ইসলামাবাদে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যান। 

যদিও নিখোঁজ বক্সারদের পাসপোর্ট সহ ভ্রমণের নথিগুলি এখনও ফেডারেশনের কর্মকর্তাদের কাছে রয়েছে। তাদের লাপাত্তা হয়ে যাওয়ার বিষয়টি যুক্তরাজ্য ও লন্ডনের পাকিস্তান হাইকমিশনে জানানো হয়েছে। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ) নিখোঁজ বক্সারদের ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।

অবশ্য এভাবে পাকিস্তানি অ্যাথলেটদের দেশের বাইরে গিয়ে পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। দেশটির জাতীয় সাঁতারু ফাইজান আকবর হাঙ্গেরিতে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে পালিয়ে যান। গত জুন মাস থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। 

বিজ্ঞাপন

এদিকে এবারের কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে কোনও পদক পায়নি পাকিস্তান। ভারোত্তোলন এবং জ্যাভলিন থ্রোতে দুটি স্বর্ণ সহ এই গেমসে আটটি পদক পেয়েছে পাকিস্তান।

এটি/এনইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানকমনওয়েলথ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাগরিবের নামাজের সময় নিভে গেল ৪০৮ প্রাণ

পাকিস্তানের হামলায় আফগানিস্তানেমাগরিবের নামাজের সময় নিভে গেল ৪০৮ প্রাণ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ