ক্রীড়া সাংবাদিক রাজু মারা গেছেন

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে বাংলাদেশ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) শোক প্রকাশ করেছে।
বাবার মৃত্যুর পর রাজু ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকতেন। সেখানে রাজু একটি ফার্মেসি দিয়েছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত ছিলেন।
ক্রীড়া সাংবাদিক হিসেবে দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ দৈনিক সময়ের আলোতে কাজ করেছেন রাজু। তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা শোকাহত।
মৃত্যুকালে রাজু তার মা, স্ত্রী, দুই বোনসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার আত্মার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এইচজেএস