• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আলকারাজকে হারিয়ে ফাইনালে মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৫:৫৮
অ+
অ-
আলকারাজকে হারিয়ে ফাইনালে মেদভেদেভ

ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজকে হারিয়ে ফাইনালে উঠেছেন দানিল মেদভেদেভ। ৬-৩ ও ৭-৬ (৭-৩) ব্যবধানে আলকারাজকে হারান তিনি। এর ফলে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনারের বিপক্ষে খেলবেন তিনি।

বিজ্ঞাপন

২০২৬ মৌসুমে এটি আলকারাজের প্রথম হার। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর টানা ১৬ ম্যাচ জিতেছিলেন এই স্প্যানিশ তারকা। এবার সেই ধারা ভেঙে দিলেন মেদভেদেভ।

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন মেদভেদেভ। মাত্র ৩৫ মিনিটেই প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে অবশ্য লড়াই জমে ওঠে। শেষ পর্যন্ত টাইব্রেকে এগিয়ে গিয়ে ম্যাচ নিজের করে নেন ৩০ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।

জয়ের পর মেদভেদেভ বলেন, ‘বিশ্বসেরা খেলোয়াড়কে হারানো সবসময়ই বিশেষ অনুভূতির। তার ভাষায়, আলকারাজ, সিনার বা জোকোভিচের বিপক্ষেই র‌্যাঙ্কিং খুব একটা গুরুত্ব পায় না। তাদের বিপক্ষে খেলা যেমন বিশেষ, জেতা আরও বড় অনুভূতির।’

বিজ্ঞাপন

হারলেও আলকারাজ প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত মেদভেদেভ অবিশ্বাস্য খেলেছেন। এমন মেদভেদেভকে আগে কখনও দেখিনি।’

অন্য সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জিভারেভকে ৬-২ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন সিনার। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা ইতালিয়ান তারকা এবার ইন্ডিয়ান ওয়েলসে নিজের প্রথম ফাইনাল খেলবেন।

এই ফাইনাল সিনারের জন্যও বিশেষ হতে যাচ্ছে। জিততে পারলে রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ছয়টি হার্ডকোর্ট এটিপি মাস্টার্স ১০০০ শিরোপা জয়ের কীর্তি গড়বেন তিনি।

বিজ্ঞাপন

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ