বিজ্ঞাপন

আলকারাজকে হারিয়ে হারানো সিংহাসন ফিরে পেলেন সিনার

অ+
অ-
আলকারাজকে হারিয়ে হারানো সিংহাসন ফিরে পেলেন সিনার

বিশ্ব টেনিসের দুই মহারথীর লড়াইয়ে শেষ হাসি হাসলেন ইয়ানিক সিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর তারকা কার্লোস আলকারাজকে সরাসরি সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতেছেন ২৪ বছর বয়সী এই ইতালিয়ান তারকা। এই জয়ের মধ্য দিয়ে গত নভেম্বরের পর আবারও এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন সিনার।

বিজ্ঞাপন

মন্টে কার্লোর ফাইনালে টেনিস বিশ্বের শীর্ষ দুই তারকার লড়াই ছিল টানটান উত্তেজনাপূর্ণ। প্রবল বাতাসের কারণে দুই খেলোয়াড়ই কিছুটা ছন্দে ছিরতে হিমশিম খেয়েছেন। তবে স্নায়ুচাপ সামলে নিয়ে ৭-৬ (৭-৫) ও ৬-৩ গেমে জয় নিশ্চিত করেন সিনার।

চলতি বছরে এটি সিনারের তৃতীয় মাস্টার্স ১০০০ শিরোপা। এর আগে তিনি ইন্ডিয়ান ওয়েরস ও মিয়ামিতেও চ্যাম্পিয়ন হয়েছেন। মাস্টার্স ইভেন্টগুলোতে এটি তার টানা ২২তম জয়।

ট্রফি জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে সিনার বলেন, ‘ট্রফি জেতা এবং আবারও এক নম্বর হওয়াটা আমার কাছে অনেক বড় কিছু। ক্লে-কোর্টে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং ছিল। তবে আমি খুশি যে এই সারফেসে বড় একটি টুর্নামেন্ট জিততে পেরেছি।’

বিজ্ঞাপন

প্রথম সেটে দুজনেই সমানে সমান লড়লেও টাইব্রেকারে সেট জিতে নেন সিনার। দ্বিতীয় সেটে আলকারাজ ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেননি। সিনারের দুর্দান্ত প্রত্যাবর্তনের সামনে খেই হারিয়ে ফেলেন ২২ বছর বয়সী স্প্যানিশ তারকা। এই জয়ের ফলে আলকারাজের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ব্যবধান কিছুটা কমিয়ে আনলেন সিনার।

একই দিনে নারী টেনিসে চমক দেখিয়েছেন রুশ তারকা মিরা আন্দ্রেভা। লিঞ্জ ওপেনের ফাইনালে ফেভারিট আনাস্তাসিয়া পোতাপোভাকে ১-৬, ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের পঞ্চম ডব্লিউটিএ শিরোপা জিতেছেন ১৮ বছর বয়সী এই তরুণী।

এমএমএম/

বিজ্ঞাপন