ফ্রেঞ্চ ওপেনে নারী এককের সেমিফাইনালে ইউক্রেনের মার্তা কস্তিয়ুককে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন রাশিয়ার ১৯ বছর বয়সী তরুণী মিররা আন্দ্রিভা। প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালের টিকিট কাটার পথে তিনি কস্তিয়ুককে সরাসরি সেটে ৬-১, ৬-৩ ব্যবধানে পরাস্ত করেন।
২০২৪ সালের সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া আন্দ্রিভা এবার শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। আগামী শনিবারের ফাইনালে শিরোপার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন আরেক রাশিয়ান ও টুর্নামেন্টের ২৫তম বাছাই ডায়ানা শ্নাইডার কিংবা পোলিশ কোয়ালিফায়ার মায়া চওয়ালিনস্কার।
মাত্র ১৯ বছর বয়সেই ফ্রেঞ্চ ওপেনের (রোলঁ গারো) ফাইনালে উঠে আন্দ্রিভা গত ৩০ বছরের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ নারী হিসেবে এই কীর্তি গড়লেন। তার আগে এত কম বয়সে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের মঞ্চে পা রেখেছিলেন টেনিস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিস, কিম ক্লাইস্টার্স এবং কোকো গফ।
শুধু তাই নয়, আগামী শনিবার ফাইনালে জিততে পারলে মারিয়া শারাপোভা এবং এমা রাদুকানুর পর এই শতাব্দীর তৃতীয় সর্বকনিষ্ঠ প্রথমবার গ্র্যান্ড স্লাম জয়ী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন আন্দ্রিভা।
এমএমএম/
