বিজ্ঞাপন

হুইলচেয়ারে যে কোর্ট ছেড়েছিলেন, সেখানেই জভেরেভের প্রথম গ্র্যান্ড স্লাম

হুইলচেয়ারে যে কোর্ট ছেড়েছিলেন, সেখানেই জভেরেভের প্রথম গ্র্যান্ড স্লাম

ফ্রেঞ্চ ওপেনের সেন্টার কোর্টে চিৎ হয়ে শুয়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন আলেক্সান্দার জভেরেভ। হয়তো তার মনের ভেতরে একসঙ্গে অনেক স্মৃতি ভিড় করছিল। তীরে এসে তরী ডোবার কষ্ট বেশ ভালোভাবে পেয়েছেন তিনি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ—জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন।

এই কোর্টেই একবার ডান গোড়ালি মচকে মাটিতে পড়ে গিয়েছিলেন জভেরেভ। তীব্র ব্যথা নিয়ে হুইলচেয়ারে করে কোর্ট  ছাড়তে হয়েছিল। সেটি ছিল ২০২২ সালে রাফায়েল নাদালের বিপক্ষে সেমিফাইনালে।

একই কোর্টে ২-১ সেটে লিড নিয়েও ২০২৪ সালের চ্যাম্পিয়নশিপ ম্যাচে কার্লোস আলকারেজের কাছে হেরে যান। জভেরেভ সেসব স্মৃতি মনে করে আবেগে ভাসলেন, ‘সব আবেগ বেরিয়ে আসছে, কারণ এই কোর্ট খুব, খুবই বিশেষ। ইতিবাচকভাবে যেমন বিশেষ, তেমনই নেতিবাচকভাবেও। কারণ আমার জীবনের কঠিন মুহূর্তগুলো কেটেছে এখানে।’

তিনি বলে গেলেন, ‘ইনজুরি নিয়ে আমি কোর্টে শুয়েছিলাম আর ভাবছিলাম আর কোনোদিন ফিরতে পারব কি না। এখানে একটি গ্র্যান্ড স্লাম ফাইনাল হেরেছিলাম, আমার জন্য এই সব স্মৃতিগুলো, এগুলো ভুলে যাইনি। এখনও আমার সঙ্গে আছে, কিন্তু এই একটি ম্যাচ সেগুলোকে ছাড়িয়ে যাবে।’

অসংখ্য সুযোগ নষ্টের পর জভেরেভ হয়তো বড় শিরোপা জেতার স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলেন। কিন্তু চতুর্থ মেজর ফাইনালে তিনি ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫), ৬-১ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন। 

নেটের ওপ্রান্তে ইয়ানিক সিনার কিংবা জভেরেভ না থাকায় জভেরেভের জন্য ভালো সুযোগ ছিল। তৃতীয় র‌্যাঙ্কিংধারী জার্মান রোলাঁ গারোর লাল কোর্টে সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলেন।

এফএইচএম

বিজ্ঞাপন