• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. পড়াশোনা

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ১ম অধ্যায় : (তৃতীয় পর্ব)

মো: সিদ্দিকুর রহমান
সিনিয়র শিক্ষক, কে এইচ আইডিয়াল স্কুল, মুগদা, ঢাকা
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৫
অ+
অ-
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ১ম অধ্যায় : (তৃতীয় পর্ব)
ফাইল ছবি

প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়  থেকে আরো ১৫টি ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ নিয়ে আলোচনা করব। পিইসি পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শূন্যস্থান পূরণে পূর্ণ নম্বর পেতে এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ জাতীয় দিবস, সাল, মুক্তিযুদ্ধের ইতিহাস মনোযোগসহকারে পড়বে।

বিজ্ঞাপন

২৬. ‘জয় বাংলা’ ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয়---।

উত্তর :  ‘জয় বাংল’ ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান।

২৭. এদেশের সাধারণ মানুষ নানাভাবে--- সহযোগিতা করেছেন।

বিজ্ঞাপন

উত্তর :  এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন।

২৮. অনেক নারী প্রশিক্ষণ নিয়ে--- অংশগ্রহণ করেছেন।

উত্তর :  অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

২৯. শুধু --- মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল।

উত্তর :  শুধু রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল।

৩০. ১৯৭১ সালের ---রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর অতর্কিত আক্রমণ করে।

উত্তর :  ১৯১৭ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর অতর্কিত আক্রমণ করে।

৩১. মুক্তিযুদ্ধে--- বাঙালি শহিদ হয়।

উত্তর : মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ বাঙালি শহিদ হয়।

৩২. মুক্তিযুদ্ধে এক কোটির বেশি মানুষ ---  আশ্রয় নেন।

উত্তর :  মুক্তিযুদ্ধে এক কোটির বেশি মানুষ ভারতে আশ্রয় নেন।

৩৩. রাজাকাররা---পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাত সাহায্য করেছিল।

উত্তর :  রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাত সাহায্য করেছিল।

৩৪. প্রতিবছর ১৪ই হিসেম্বর--- দিবস’ পালন করা হয়।

উত্তর : প্রতিবছর ১৪ই হিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়।

৩৫. মুক্তিযুদ্ধের পুরো সময়টায় প্রতিবেশী দেশ--- নানাভাবে আমাদের সাহায্য করে।

উত্তর : মুক্তিযুদ্দের পুরো সময়টায় প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে।

৩৬. বাঙালি--- ভারত খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা দেয়।

উত্তর : বাঙালি শরণার্থীদের ভারত খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা দেয়।

৩৭. মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট ---নেতৃত্বে ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী গঠন হয়।

উত্তর :  মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী গঠন হয়।

৩৮. ১৯৭১ সালের ৩ ডিসেম্বর হঠাৎ--- ভারতের বিমানঘাটিতে বোমা হামলা চালায়।

উত্তর :  ১৯৭১ সালের ৩ ডিসেম্বর হঠাৎ পাকিস্তান বিমানবাহিনী ভারতের বিমানঘাটিতে বোমা হামলা চালায়।

৩৯. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর--- বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

৪০. প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা--- দিবস পালন করি।

উত্তর : প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি।

এমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাপঞ্চম শ্রেণীবাংলাদেশ ও বিশ্বপরিচয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বাধ্যবাধকতা থাকছে না

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বাধ্যবাধকতা থাকছে না

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়