• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

ই-মেইল সেবা চালু করবে জুম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২০, ১০:৫৮
অ+
অ-
ই-মেইল সেবা চালু করবে জুম
প্রতীকী ছবি

ভিডিও কনফারেন্সিং জগতে একক আধিপত্য তৈরির পর নিজেদের পরিষেবা আরও প্রসারিত করতে চায় জুম। গুগলকে টেক্কা দিতে জুম এখন নিজস্ব ই-মেইল পরিষেবা এবং একটি ক্যালেন্ডার অ্যাপ তৈরিতে কাজ করছে।

বিজ্ঞাপন

মহামারিকালে মানুষ ঘরবন্দি থাকায় স্কুল-কলেজসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো জুম অ্যাপের মাধ্যমে নিজেদের কার্যক্রম চালু রাখে। এতে ২০২০ সালে প্রতিষ্ঠানটির ব্যবসা হয়েছে আকাশ ছোঁয়া। 

প্রসঙ্গত, বর্তমান বাজারে সবচেয়ে বেশি পছন্দের ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। মহামারি কালে আকাশ ছোঁয়া ব্যবসার পর বিশ্বের ধনকুবের তালিকায় নাম উঠেছে জুমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীর।

দ্য ইনফরমেশনের এক প্রতিবেদন থেকে জানা যায়, জুম ইতোমধ্যে তাদের ই-মেইল পরিষেবা নিয়ে কাজ শুরু করেছে। এর প্রাথমিক সংস্করণটি শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীদেরই দেওয়া হবে।

বিজ্ঞাপন

তবে জুম কর্তৃপক্ষ এ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করেনি।

মহামারিতে বিশ্বের জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশকেই বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে, ফের অফিস থেকে কাজ শুরু হলে জুমের বাজারে টিকে থাকতে অসুবিধা হতে পারে বলে মত বিশ্লেষকদের। 

বাজারে জুমের প্রতিদ্বন্দ্বী হলো অপর দুই মার্কিন টেক জায়ান্ট গুগল এবং মাইক্রোসফট। তাই করোনার পরেও নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে জুম এ পরিষেবাগুলি চালু করছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

বিজ্ঞাপন

এমএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এআই ব্যয় বাড়ছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

এআই ব্যয় বাড়ছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা