• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

যেসব নিয়ম মানলে অর্ধেকে নেমে আসবে বিদ্যুৎ বিল 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭
অ+
অ-
যেসব নিয়ম মানলে অর্ধেকে নেমে আসবে বিদ্যুৎ বিল 

গরমে বিদ্যুৎ বিলের পরিমাণ যতটা বেশি আসে, সেই তুলনায় শীতে খানিকটা কম থাকে। কিন্তু শীতে বৈদ্যুতিক পাখা না চালিয়েও অনেক টাকা বিল আসছে? এমনটি হলে আপনাকে এমন কিছু টিপস মেনে চলতে হবে, যাতে আপনি এসি, ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক গ্যাজেট চালালেও বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে।

বিজ্ঞাপন

সিএফএল বাল্ব

সাধারণ বাল্বের পরিবর্তে কম শক্তি বা পাওয়ারের বাল্ব ব্যবহার করুন। এতে বিদ্যুৎ খরচ কম হবে। আপনার মনে হতেই পারে, তাহলে কী ভাল আলো হবে না? একেবারেই তা নয়, কম পাওয়ারের আলো আপনার ঘরকে ভালোরকম আলো করে রাখবে। আপনি সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করে প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন।

ফ্রিজার ডিফ্রস্ট রাখুন

বিজ্ঞাপন

যদি আপনার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে, তবে এই বরফের কারণে ফ্রিজের ঠান্ডা হওয়ার ক্ষমতা কমে যায় ও এটি বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। তাই, সবসময় ফ্রিজকে ডিফ্রোস্ট করে রাখুন এবং গরম খাবারকে একটু ঠাণ্ডা হওয়ার পরই ফ্রিজে রাখুন। এতে বিদ্যুৎ বিল কম খরচ হবে।

অপ্রয়োজনে বন্ধ রাখুন

টিভি, ল্যাপটপ, মোবাইল চার্জার ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার পরে অবশ্যই তাদের পাওয়ার সুইচটি বন্ধ করুন। যদি মনে করেন, টিভি দেখা হয়ে গেছে। আর তা আপনি রিমোট দিয়ে বন্ধ করে রেখেছেন। তাহলে সেই অভ্যাস পাল্টে নিন। কারণ আপনার মনে হতে পারে যে, আপনি রিমোট দিয়ে টিভিটি বন্ধ করেছেন। কিন্তু আদৌ তা পুরোপুরি বন্ধ হয় না। ফলে বিদ্যুৎ খরচ করে।

বিজ্ঞাপন

এসি চালানোর সময় ঘর বন্ধ রাখুন

আপনি যদি এসি চালান তবে বাড়ির সমস্ত জানালা, দরজা ও স্কাইলাইট ইত্যাদি সঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করার চেষ্টা করুন। এসির পরিবর্তে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান ব্যবহার করতে পারেন। আর এসব টিপস অনুসরণ করে আপনি বিদ্যুৎ বিল কমাতে পারেন।

কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি