• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন হ্যাকারদের থেকে সুরক্ষার কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৯
অ+
অ-
স্মার্টফোন হ্যাকারদের থেকে সুরক্ষার কৌশল
ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে স্মার্টফোন হ্যাকিং একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাকাররা নানাভাবে ফোন হ্যাক করছে। তবে কিছুটা আপনার অসাবধানতার কারণে হয়। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করে প্রতারকরা। এতে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য, ভিডিও, ফটো সবকিছুই অ্যাক্সেস পায়। কিন্তু কেন এমন হয়? বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরাই এ সম্পর্কে জানেন না। ফলে প্রতিদিন এমন কিছু ভুল করে বসে, যাতে খুব সহজেই ফোন হ্যাক করে ফেলতে পারে প্রতারকরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেসবুক হ্যাকিং ঠেকাতে কী করবেন?
ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে যে ৮ কাজ করবেন
যা করলে শত চেষ্টার পরেও হ্যাক হবে না অ্যাকাউন্ট

 

দেখে নিন আপনার ফোনটিকে হ্যাক হয় যেভাবে-

দুর্বল পাসওয়ার্ড

বিজ্ঞাপন

দুর্বল বা সহজেই অনুমান করা যায়, এমন পাসওয়ার্ড ব্যবহার করা (যেমন জন্ম তারিখ, নাম) উচিত নয়। একাধিক অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

অচেনা লিংক

প্রতারণামূলক ই-মেইল, বার্তা বা লিংকগুলোতে ক্লিক করা যা ব্যাংক, সরকারি সংস্থা বা অন্যান্য বিশ্বস্ত প্রতিষ্ঠানের বলে দাবি করে। এই লিংকগুলোতে ক্লিক করে ব্যক্তিগত তথ্য বা ব্যাংকিং বিবরণ ভুলেও লিখবেন না।

বিজ্ঞাপন

অপরিচিত অ্যাপ

তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা  অপরিচিত উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। এই অ্যাপগুলো থেকেই বেশিরভাগ হ্যাকিং হয়। ফলে সেই অ্যাপ ব্যবহার করেই হ্যাকাররা ক্যামেরা, মাইক্রোফোন বা এসএমএস অ্যাক্সেস করে।

পাবলিক ওয়াই-ফাই

অনিরাপদ বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে নিজের ফোনটিকে কানেক্ট করবেন না। এতে এমন কিছু ভাইরাস থাকে, যা আপনার ফোনটিকে দুর্বল করে দেয়। ফলে খুব সহজেই হ্যাক করে ফেলতে পারে প্রতারকরা। 

সময় মতো আপডেট করা

অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট না করা। অনেকেই আপডেটের নোটিফিকেশন দেখেও ফোনটিকে আপডেট করেন না। ফলে ফোনটি হ্যাক করা প্রতারকদের কাছে খুব সহজ হয়ে যায়। আপনার অপারেটিং সিস্টেম এবং অ্যাপস নিয়মিত আপডেট করুন। এতে অনেক সিকিওরিটি আপডেট থাকে, যা আপনি ফোন আপডেট করার সঙ্গে সঙ্গে আপনার ফোনটিকে নিরাপদ রাখে।

অ্যান্টি-ভাইরাস ব্যবহার করুন

আপনি অ্যান্টি-ভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করে আপনার ফোনকে সুরক্ষিত রাখতে পারেন। যদি আপনার কোনো সন্দেহ থাকে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এআই ব্যয় বাড়ছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

এআই ব্যয় বাড়ছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা