• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোন চার্জের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ১১:৫৪
অ+
অ-
মোবাইল ফোন চার্জের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের ব্যাটারিতে হঠাৎ বিস্ফোরণ বা আগুন ধরার কারণে প্রায়ই প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। মোবাইল চার্জে থাকাকালীন এ ধরনের ঘটনা বেশি ঘটছে। সেইসঙ্গে ফোনের উপরও বিরাট প্রভাব পড়তে পারে। অসতর্ক থাকার ফলে এ ধরনের ঘটনার মুখোমুখি হতে পারেন যে কেউ। তাই ফোন বিস্ফোরণ বা আগুন লাগার এ ধরনের ঝুঁকি এড়াতে নিজে থেকে সাবধান হতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার ৯ টিপস
ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার
কত শতাংশ ব্যাটারি থাকলে ফোন চার্জে বসাবেন?

জেনে নিন কিছু পরামর্শ

স্মার্টফোনের জন্য সবসময় ভালো কোম্পানির চার্জার কিনুন। কমদামি এবং অপরিচিত কোম্পানির চার্জারগুলোতে চার্জ যেমন ধীরে হয়, ঠিক তেমনই অতিরিক্ত গরমও হয়ে যায়। তাই নিজের ডিভাইসের সঙ্গে দেওয়া চার্জার ও কেবল ব্যবহারই সবচেয়ে নিরাপদ। এতে ফোনে কোনো রকম খারাপ প্রভাব পড়বে না।

বিজ্ঞাপন

চার্জারে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, যেমন- প্লাগে ফাটল বা আলগা কানেকশন, তারে কোনো রকম চির ধরে যাওয়া। তাহলে তা ঠিক করে ব্যবহার করুন। তানাহলে চার্জার গরম হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।

ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলে চার্জার থেকে ফোনটিকে আলাদা করে দিতে হবে। অনেক সময় ফোন চার্জ হওয়ার পরেও চার্জারটি প্লাগ করে রাখা হয়। ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরেই আনপ্ল্যাগ করে নিন। এতে ফোনের উপর খুব বেশি চাপ পড়বে না। 

মনে রাখতে হবে, স্মার্টফোনের ব্যাটারির সবচেয়ে বড় শত্রু অতিরিক্ত তাপমাত্রা। বেশি তাপমাত্রায় স্মার্টফোনের ব্যাটারি কমতে শুরু করে। তাই সরাসরি স্মার্টফোন রোদে রাখা ঠিক নয়। অনেক ক্ষেত্রে অতিরিক্ত গরমে ফোন বিস্ফোরণের ঘটনাও ঘটে। ৮৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার ওপরে গেলেই ব্যাটারির কার্যকারিতা কমতে শুরু করে। তাই ফোনের অভ্যন্তরীণ তাপমাত্রা যাতে না বাড়ে, সে জন্য খেয়াল রাখতে হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

আইনি শর্তে কানাডায় টিকটক চলবে

আইনি শর্তে কানাডায় টিকটক চলবে