• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

ব্যবহারকারীদের জন্য কঠিন নিয়ম করলো টিকটক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ মে ২০২৪, ১১:৫৯
অ+
অ-
ব্যবহারকারীদের জন্য কঠিন নিয়ম করলো টিকটক

কমিউনিটি গাইডলাইনে আপডেট করেছে টিকটক। নতুন কিছু ফিচারের বিষয় উঠে এসেছে এই গাইডলাইনে। গত ১৭ মে থেকে এটি কার্যকর হয়েছে। 

বিজ্ঞাপন

প্ল্যাটফর্মে বিদ্বেষমূলক বক্তব্য, স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য, কনটেন্ট মডারেশন নিয়ে পলিসিগুলো সম্পর্কে আরও স্পষ্ট ব্যাখ্যা এবং তথ্য প্রদানের জন্য টিকটক এবারের কমিউনিটি গাইডলাইনগুলো আপডেট করেছে। এই আপডেটগুলোর মাধ্যমে টিকটকের নিয়মাবলী সম্পর্কে ইউজাররা জানতে পারবে।

টিকটকের ফর ইউ ফিডে নিরাপত্তা নিশ্চিত করতে, কনটেন্টের যোগ্যতার নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এই মানদণ্ডগুলো লঙ্ঘন করে ক্রিয়েটররা বারবার কনটেন্ট পোস্ট করলে তাদের অ্যাকাউন্টগুলো ফর ইউ ফিডে রিকমেন্ড করার জন্য সাময়িকভাবে অযোগ্য থাকবে। পাশাপাশি, তাদের কনটেন্টগুলো সার্চ রেজাল্টেও কম দৃশ্যমান হবে। তবে এর জন্য ক্রিয়েটররা নোটিফিকেশন পাবেন এবং আপিল করার সুযোগ পাবেন।

আরও পড়ুন

এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিল সিনেটে পাস

বিজ্ঞাপন

এছাড়া টিকটক একটি সতর্কতা সংবলিত নির্দেশ ব্যবস্থা বা স্ট্রাইক সিস্টেম চালু করেছে। যখন কোনো ক্রিয়েটর প্রথমবার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করবে, তখন তারা একটি সতর্ক বার্তা পাবেন। এক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট স্ট্রাইক তালিকার মধ্যে যুক্ত করা হবে না। তবে পরবর্তীতে ভবিষ্যতের লঙ্ঘনগুলো ট্র্যাক করা হবে এবং সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্রিয়েটরদের আরও সহযোগিতা করার জন্য, 'অ্যাকাউন্ট চেক' নামে টিকটক একটি নতুন ফিচার চালু করছে। এই টুলটির মাধ্যমে ক্রিয়েটররা তাদের অ্যাকাউন্ট এবং সাম্প্রতিক পোস্টগুলো অডিট করতে পারবে। এছাড়া এর মাধ্যমে প্ল্যাটফর্মে তাদের অবস্থানের একটি সুস্পষ্ট ওভারভিউ পাবেন। গাইডলাইন লঙ্ঘনের কারণে কমেন্ট বা ডিরেক্ট মেসেজের মতো ফিচারগুলোর উপর 'অ্যাকাউন্ট চেক' যে কোনো ধরনের বিধিনিষেধ নির্দেশ করবে এবং ‘ফর ইউ’ ফিড থেকে সরানো বা রেস্ট্রিকটেড কনটেন্টগুলো হাইলাইট করবে।

এছাড়াও টিকটক চালু করছে ‘টিকটক ক্রিয়েটর কোড অফ কনডাক্ট’। যে ক্রিয়েটররা  টিকটক প্রোগ্রাম, ফিচার, ইভেন্ট এবং ক্যাম্পেইনে অংশগ্রহণ করে থাকে তাদের জন্য এটি একটি মানদণ্ডস্বরূপ। 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টিকটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

ফুলের শোভা ছড়ানো মহাসড়কে টিকটক ভিডিও ঠেকাতে পুলিশের টহল জোরদার

ফুলের শোভা ছড়ানো মহাসড়কে টিকটক ভিডিও ঠেকাতে পুলিশের টহল জোরদার

আইনি শর্তে কানাডায় টিকটক চলবে

আইনি শর্তে কানাডায় টিকটক চলবে

শিশুদের সুরক্ষায় ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

শিশুদের সুরক্ষায় ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া