• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ০০:২৭
অ+
অ-
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন

মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে পড়েছে। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার রাত ১২টায় বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন।  

ডাউনডিটেক্টর ডটকম জানায়, প্রথম দিকে ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। ১ ঘণ্টার মধ্যে তা বেড়ে ১ লাখের অধিক হয়ে যায়। এছাড়া শুরুতে ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। পরে তা বেড়ে ৬৪ হাজার ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১২ হাজারেরও বেশি। এছাড়া ম্যাসেঞ্জারও ব্যবহার করতে পাড়ছেন না ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।

আরও পড়ুন

ফোনে ক্ষতিকর অ্যাপ চেনার উপায় বলে দিল সরকার
মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ

বিজ্ঞাপন

ডাউনডিটেক্টর বলছে, মেটার মেসেজিং পরিষেবা ও হোয়াটসঅ্যাপ ডাউন থাকার অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।

ছবি-ডাউনডিটেক্টর

ডাউনডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রামের জন্য বড় এবং তীব্র স্পাইক দেখাচ্ছে, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন। 

বিজ্ঞাপন

ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখাচ্ছে, ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রযুক্তিগত কারণে চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটার বিভিন্ন পরিষেবা ব্যহত হয়েছে। কয়েক ঘণ্টা অচল হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস।

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফেসবুকইন্সটাগ্রামহোয়াটসঅ্যাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ