• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

ইউটিউবে ‘প্লে সামথিং’ বাটন, যা থাকছে নতুন ফিচারে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ১০:২১
অ+
অ-
ইউটিউবে ‘প্লে সামথিং’ বাটন, যা থাকছে নতুন ফিচারে

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। এই প্ল্যাটফর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ নেই গুগলের। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই নিত্যনতুন পদক্ষেপ নেন গুগল। 

বিজ্ঞাপন

সম্প্রতি নতুন ফিচার যুক্ত হয়েছে ইউটিউবে। যার নাম ‘প্লে সামথিং’।

বর্তমান সময়ে যাদের হাতে ইন্টারনেট সংযোগ রয়েছে অনলাইন কনটেন্ট তাদের বেশিরভাগ মানুষের জীবনে প্রভাব ফেলছে। অনেক সময় অনলাইনে এত কনটেন্টের ভিড়ে মন মত দেখার কিছু খুঁজে নাও পেতে পারেন। এ সমস্যা সমাধানেই সম্ভত ইউটিউব আনছে নতুন ‘প্লে সামথিং’ বাটন।

এ ভাসমান অ্যাকশন বাটনের ওপর লেখা থাকবে ‘প্লে সামথিং’ এবং এতে রয়েছে একটি ভিডিও ‘প্লে বাটন’। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা কালিতে এটি লেখা থাকবে।

বিজ্ঞাপন

বাটনে চাপলে শর্টস প্লেয়ারে যে কোনো একটি ভিডিও চালু হবে। তবে, ফিচারটি কেবল ইউটিউব শর্টসের জন্য নয়। স্ক্রিনের ডানদিকে লাইক, ডিসলাইক, কমেন্ট শেয়ার বাটনসহ ইউটিউবের সাধারণ কনটেন্টও পোর্ট্রেইট ইন্টারফেইসে চালু হবে এ বোতামের মাধ্যমে। পাশাপাশি, স্ক্রিনের নিচে সময়ের বার থেকে ভিডিওর নির্দিষ্ট অংশও দেখা যাবে।

মিনি ভিডিও প্লেয়ারটি চালু হলে ‘প্লে সামথিং’ বাটনটি অদৃশ্য হয়ে যাবে।

বাটনটি ভাসমান হওয়ার বিষয়টি আকর্ষণীয়। পাশাপাশি, বাটনটি এ অ্যাপের মূল কাজ, মানুষকে কনটেন্ট দেখানো শুরু করতে দেয়। এটি নির্দিষ্ট ব্যবহারকারীর কী ধরনের ভিডিও পছন্দ সেটিও বিবেচনা করবে।

বিজ্ঞাপন

গত বছর থেকে ফিচারটির পরীক্ষা করছে ইউটিউব। আর ‘প্লে সামথিং’ বাটন, সম্প্রতিক প্রতিবেদন অনুসারে অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব অ্যাপের ১৯.৫০ সংস্করণের জন্য চালু হতে যাচ্ছে বলে জানা যায়।

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টেক টিপসইউটিউব

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’

শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’

শিশুদের সুরক্ষায় ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

শিশুদের সুরক্ষায় ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

Google News
ইউটিউবে হঠাৎ কী হয়েছিল?

ইউটিউবে হঠাৎ কী হয়েছিল?

নির্বাচন ঘিরে ভুয়া তথ্যের বন্যা, বেশিরভাগের উৎস ভারত

নির্বাচন ঘিরে ভুয়া তথ্যের বন্যা, বেশিরভাগের উৎস ভারত