• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

নারীদের নিরাপত্তা দেবে স্মার্ট জুতা  

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১৩:২৫
অ+
অ-
নারীদের নিরাপত্তা দেবে স্মার্ট জুতা  
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে নারী নিপীড়নের মাত্রা বেড়েই চলছে। বিশেষ করে ভারতে নারীদের ওপর যৌন হেনস্তার মাত্রা চরমে। ঘরে কিংবা বাইরে সব জায়গাতেই প্রতিনিয়ত বখাটেদের বেপরোয়া উৎপাতের শিকার হতে হচ্ছে নারীকে। এমন পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় এক অভিনব জুতা আবিষ্কার করেছে ১০ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে  এসএমএস  ও লোকেশন ট্র্যাকিং করা যাবে। যার মাধ্যমে দ্রুত সহায়তা পাওয়া যাবে পুলিশ কিংবা স্বজনদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্যান্টের ভুল পকেটে স্মার্টফোন রেখে যে ক্ষতি করছেন
ফোনে স্ক্রিন প্রটেক্টর লাগানো উচিত?
মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ

ঋত্বিক সাহা শান্তিপুরের এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্যে নারী সুরক্ষায় স্মার্ট জুতা বানিয়েছে ঋত্বিক। ৩ হাজার টাকা খরচ করে মাত্র ১০ দিনে এই স্মার্ট জুতা বানিয়েছে এই শিক্ষার্থী। তবে সে একা নয়,  ঋত্বিককে সাহায্য করেছে তার বন্ধুরাও। 

ঋত্বিক জানায়, এই জুততে রয়েছে ইলেকট্রিক শক। কোনো নারী রাস্তায় খারাপ লোকের হাতে আক্রান্ত হলে জুতার সাহায্যে প্রাণ বাঁচাতে পারবে। শুধু তাই নয়, জুতায় থাকা সেন্সর আক্রান্তের পরিবারে মেসেজ পাঠাবে। এছাড়াও জুতায় থাকা জিপিএসের মাধ্যমে লাইভ লোকেশনও জানতে পারবেন পরিবারের সদস্যরা। 

বিজ্ঞাপন

এই জুতা বানিয়ে শান্তিপুরজুড়ে এখন রীতিমতো আলোচনায় ঋত্বিক। দশম শ্রেণির ছাত্রের এই অভিনবআবিষ্কারে মুগ্ধ বিদ্যালয়ের শিক্ষকরাও। পরিবারের সদস্যরাও গর্ববোধ করছেন। ঋত্বিকের ইচ্ছা বড় হয়ে আরো নতুন নতুন আবিষ্কার করা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এআই ব্যয় বাড়ছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

এআই ব্যয় বাড়ছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা