• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

বিআইজেএফ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১
অ+
অ-
বিআইজেএফ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

সংগঠনের সদস্য আর গুণী তথ্যপ্রযুক্তি পেশাজীবী ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় নতুন কমিটির অভিষেক আয়োজন। রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠান।

সূচনা পর্বে কোরআন তিলওয়াত শেষে জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। তারপর মঞ্চে একে একে ফুলেল শুভেচ্ছা আর দেশের তথ্যপ্রযুক্তি খাত নিয়ে করণীয় বিষয়ে বক্তব্য দেন অতিথিরা। তথ্যপ্রযুক্তি খাতে সংগঠনের ২২ বছরের অতীত স্মৃতিচারণ করে ভবিষ্যতের পথ চলায় অনুপ্রেরণা দেন বক্তারা।

তথ্যপ্রযুক্তি খাতের নেতৃত্বে থাকা সংগঠন বিসিএস, আইএসপিএবি, বাক্কো, ইক্যাব, বেসিস, বিডকম অনলাইন, সার্কেল নেটওয়ার্ক, প্রিমিয়াম কানেক্টটিভি লিমিটেড, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন, স্মার্টফোন ব্র্যান্ড ও বেশ কিছু তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

অভিষেকে নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখে পরামর্শ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সভাপতি তানভীর আহমেদ, আইআইজিএবি এর সভাপতি আমিনুল হাকিম, ড্যাফোডিল পরিবারের গ্রুপ নির্বাহী প্রধান সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি শাহিদ-উল-মুনীর, বেসিসের সাবেক সভাপতি রাসেল টি আহমেদ, টেকনো হেভেনের প্রধান নির্বাহী হাবিবুল্লাহ নিয়ামুল করিম ছাড়াও সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিটলার এ হালিম, সহসভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য নাজনীন নাহার ও এনামুল করিম ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় বিআইজেএফ অভিষেক মঞ্চ। দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সব সংগঠন ফুল দিয়ে নতুন কমিটিকে শুভেচ্ছা জানায়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এআই ব্যয় বাড়ছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

এআই ব্যয় বাড়ছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা