• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২২-২৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫
অ+
অ-
১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২২-২৩ ফেব্রুয়ারি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফেস্টিভ্যাল ডিরেক্টর হোসেন আহমেদ হাসিবুল হক, ফেস্টিভ্যাল কোঅর্ডিনেটর এস. এম. রাহনুমা অপশরা এবং পিআর ম্যানেজার মো. সামিউজ্জামান।

আরও পড়ুন

পুরোনো ভিডিও মুছে ফেলবে ফেসবুক
অফিসে যাওয়ার জন্য উবার ব্যবহার বাড়ছে
অনলাইন গণমাধ্যম এখন ভিজুয়াল

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের ফেস্টিভ্যালে ২৮টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত করা হবে। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ধানমণ্ডির ইউল্যাব ক্যাম্পাস চলচ্চিত্র উৎসব শুরু হবে এবং ২৩ ফেব্রুয়ারি ৬ টা ৩০ এ সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ফেস্টিভ্যালটির সমাপ্তি অনুষ্ঠান হবে।

এবারের উৎসবে ৪টি ক্যাটাগরিতে চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। সেগুলো হলো-ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিকাল ফিল্ম ও ওয়ান মিনিট। 

ওয়ান মিনিট বিভাগের চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'ওয়ে আউট' (কইরোম আনিক) এবং 'ইন ফ্রন্ট অফ মি' (মো. রাকিবুল হাসান রাজন)। ভার্টিক্যাল ফিল্ম বিভাগে নির্বাচিত সিনেমাগুলি হলো 'দ্য ইন্টারভিউ' (মাইকেল জেমস পার্কস), 'সুন্দরি আ লস্ট সোল' (জিশান জ), 'এ শর্ট: জার্নি' (মো. রাহাতুদ জামান রঙ্গন), 'লিম্বাস' (এম. সি. জনেট) এবং 'আপলোড' (আদাম জর্জ)।

বিজ্ঞাপন

এছাড়া ওপেন ডোর বিভাগে নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'মেসেজ' (সাঈদ মোলভাজি), 'লুলু ইন টুরিন' (ইয়ান চার্লস লিস্টার), 'হোপ' (আর্শিয়া জেইনালি), 'ডেমন ডগ' (জুলিয়ানা পারনেল), 'দ্য রেড মার্কেট' (ক্রিস্টোফার ম্যাথিউ স্পেন্সার) এবং 'হুইস্পার্স অব ডিসপেয়ার' (ইফতিয়ার আহমদ আকিব)। 

এবারের উৎসবে ওপেন ডোর ও ভার্টিকাল ফিল্মের বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশি পরিচালক তানিম রহমান আংশু এবং শর্ট ফিল্ম ও ওয়ান মিনিট বিভাগের বিচারক হিসেবে থাকবেন হলিউড পরিচালক ও লেখক রিচার্ড গ্রিনউড জুনিয়র। 

মোবাইল ফিল্মমেকিং প্রচারে ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল একটি নিবেদিত প্লাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এবারের তাদের স্লোগান হলো 'নিউ জেনারেশন, নিউ টুলস,নিউ কমিউনিকেশন'।

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক