• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

কি-বোর্ডে অক্ষরগুলো এলোমেলো থাকে কেন? যে রহস্য জানেন না অনেকেই

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২
অ+
অ-
কি-বোর্ডে অক্ষরগুলো এলোমেলো থাকে কেন? যে রহস্য জানেন না অনেকেই

প্রতিদিন কম্পিউটার কিংবা স্মার্টফোনে আমরা যে কিবোর্ড ব্যবহার করি, সেটির অক্ষরগুলোর বিন্যাস কি কখনো আপনার চোখে খটকা লেগেছে? ইংরেজি বর্ণমালা ‘এ’ দিয়ে শুরু না হয়ে উপরের সারিতে কেন ‘কিউ’ দিয়ে শুরু? যে রহস্য জানেন না অনেকেই। চলুন জেনে নেওয়া যাক QWERTY কিবোর্ডের পেছনের ইতিহাস।

বিজ্ঞাপন

১৮৭০-এর দশকে মার্কিন উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলস প্রথম বাণিজ্যিক টাইপরাইটার তৈরি করেন। শুরুর দিকে যন্ত্রটিতে ইংরেজি বর্ণমালা A থেকে Z পর্যন্ত ধারাবাহিকভাবে সাজানো ছিল। তবে সমস্যা দেখা দেয় টাইপের গতি বাড়ার সঙ্গে সঙ্গে। দ্রুত টাইপ করার সময় যন্ত্রের ধাতব হাতল বা টাইপবার একে অপরের সঙ্গে আটকে যেত, ফলে লেখার গতি হঠাৎ কমে যেত এবং যন্ত্রটি মেরামত করতেও বেশ ঝামেলায় পোহাতে হত।

এই সমস্যা সমাধানে শোলস বেছে নেন একটি কৌশল- ঘন ঘন একসঙ্গে ব্যবহৃত অক্ষরগুলোকে দূরে সরিয়ে কিবোর্ডে এমনভাবে সাজানো হয়, যাতে টাইপবারগুলোর সংঘর্ষ কমে আসে। এর ফলেই তৈরি হয় আজকের বহুল পরিচিত QWERTY লেআউট, যার নামকরণ হয় উপরের সারির প্রথম ছয়টি অক্ষরের সূত্র ধরে।

আরও পড়ুন

মোবাইল ফোনের ব্যাটারি কেন ফুলে যায়? খেয়াল রাখুন এ ৫ বিষয়
মেসেজ লেখাসহ বানানও ঠিক করে দেবে, হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার
একবার ফোন চার্জ দিতে কত টাকা খরচ হয় আপনার?

বিজ্ঞাপন

QWERTY লেআউট টাইপরাইটারের যান্ত্রিক সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী সময়ে যখন কম্পিউটার ও স্মার্টফোনে কিবোর্ডের ব্যবহার শুরু হয়, তখন এই লেআউটই থেকে যায় মানুষের অভ্যাসে।

যদিও টাইপরাইটারের মতো যান্ত্রিক সমস্যা আধুনিক কিবোর্ডে নেই, তবুও পুরোনো অভ্যাস এবং ব্যাপক ব্যবহারের কারণে QWERTY লেআউটই থেকে গেছে বিশ্বজুড়ে কম্পিউটার কিবোর্ডের মানদণ্ড হিসেবে।

QWERTY ছাড়াও টাইপিং আরও সহজ ও দ্রুত করতে তৈরি হয়েছে DVORAK এবং AZERTY নামের কয়েকটি বিকল্প লেআউট। তবে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নতুন কিছু শেখার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে কম থাকায় এসব লেআউট খুব একটা জনপ্রিয়তা পায়নি।

বিজ্ঞাপন

তাই কিবোর্ডে অক্ষরগুলোর এলোমেলো বিন্যাস কোনো ভুল নয় বরং এক সময়কার প্রযুক্তিগত প্রয়োজন মেটাতে তৈরি একটি বুদ্ধিদীপ্ত সমাধান, যা আজ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।

বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টেক টিপসবাণিজ্যস্মার্টফোন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

ভুটান‌কে পানগাঁও বন্দর ব্যবহা‌রের প্রস্তাব বাংলা‌দে‌শের

ভুটান‌কে পানগাঁও বন্দর ব্যবহা‌রের প্রস্তাব বাংলা‌দে‌শের

সাংস্কৃতিক কূটনীতি জোরদারে সরকারের পদক্ষেপ

সাংস্কৃতিক কূটনীতি জোরদারে সরকারের পদক্ষেপ

সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ

সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ