নতুন স্মার্টফোন অপো এ৬এস প্রো কেনায় থাকছে আকর্ষণীয় পুরস্কার

ঈদুল ফিতর সামনে রেখে দেশে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। অপো এ৬এস প্রো মডেলের ফোনটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে।
ফোনটিতে প্রো-মানের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দেওয়া হয়েছে। ব্যস্ত দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে এটি ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে অপো।
স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। ফলে দ্রুত চার্জ দেওয়া সম্ভব হবে। কোম্পানির দাবি, নিয়মিত ব্যবহারের পরও পাঁচ বছরের বেশি সময় ব্যাটারির স্বাস্থ্য স্থিতিশীল থাকবে।
ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট স্ক্রিন। এতে ভিডিও দেখা ও গেম খেলার সময় মসৃণ ভিজ্যুয়াল পাওয়া যাবে। ফোনটিতে আইপি৬৯কে রেটিংয়ের পানি ও ধুলা প্রতিরোধ সুবিধাও রয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে যুক্ত করা হয়েছে এআই লিঙ্কবুস্ট ৩.০, সুপারকুল ভিসি কুলিং সিস্টেম এবং ডুয়াল স্টেরিও স্পিকার। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে কালারওএস সংস্করণ ১৬।
ফোনটির ক্যামেরা ব্যবস্থায় রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা। এতে এআই অটো জুম সুবিধা থাকায় বড় গ্রুপ সেলফিও সহজে তোলা যাবে।
অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, ব্যবহারকারীদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতা উন্নত করতেই নতুন এই ডিভাইস আনা হয়েছে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে ফোনটি পাওয়া যাচ্ছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা। দুটি রঙ— লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু।
ফোনটি অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত বিক্রয়কেন্দ্র এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কিছু অফারও দিয়েছে অপো। এর মধ্যে রয়েছে শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধা, ফ্রি ব্যাকপ্যাক, ৯০ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের বাড়তি ওয়ারেন্টি। এছাড়া ক্যাশ ডিসকাউন্ট ও রিওয়ার্ড পয়েন্টের সুবিধাও রয়েছে।
বিশেষ প্রচারণার আওতায় ক্রেতারা বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে স্মার্টওয়াচ, ট্যাবলেট ও ভ্রমণ সুবিধা।