বিশ্ববাজারে যন্ত্রাংশের দাম বাড়ছে। একই সঙ্গে করনীতির পরিবর্তনের কারণে বাংলাদেশেও স্মার্টফোনের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে নির্বাচিত কয়েকটি স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১ জুলাই থেকে তাদের ক্যামন ও পোভা সিরিজের কয়েকটি মডেল কম দামে পাওয়া যাবে। এর মধ্যে সবচেয়ে বেশি মূল্যছাড় দেওয়া হয়েছে ক্যামন ৫০ মডেলে।
ক্যামন ৫০ (৮ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ) মডেলের আগের দাম ছিল ৩৮ হাজার ৯৯৯ টাকা। এখন সেটি পাওয়া যাবে ৩৬ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ দাম কমেছে ২ হাজার টাকা।
অন্যদিকে ক্যামন ৫০ (৮ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ) সংস্করণের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে। এতে ক্রেতারা ৩ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন। উল্লেখিত দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।
টেকনোর ভাষ্য, বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর, মেমোরি চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো যন্ত্রাংশের দাম বেড়েছে। ৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার পর অনেক ব্র্যান্ড স্মার্টফোনের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় গ্রাহকদের কথা বিবেচনায় রেখেই মূল্যছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তিকে আরও সহজলভ্য করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মূল্যছাড়ের অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।
