ক্যামেরার রিলে ধারণ করা আশির দশকের ছবিগুলো এখন অনেকের কাছে স্মৃতি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে সেই আশির দশকের আবহ এখন আবার নতুন করে ফিরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়েছে আশির দশকের আদলে তৈরি ছবি। বর্তমান সময়ের মানুষের ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে পুরোনো দিনের পোশাক, চুলের ধরন, ঘরের সাজ, রাস্তার দৃশ্য কিংবা ফটোস্টুডিওর পরিবেশ। ফলে ছবিগুলো দেখতে অনেকটা কয়েক দশক আগের ক্যামেরায় তোলা ছবির মতোই মনে হচ্ছে।
এই ট্রেন্ডে কেউ নিজেকে দেখাচ্ছেন আশির দশকের সিনেমার নায়কের মতো, কেউবা পুরোনো দিনের ফটোস্টুডিওতে বসে আছেন। আবার কারও ছবিতে দেখা যাচ্ছে ভিডিও ক্যাসেটের দোকান, পুরোনো টেলিভিশন, আর্কেড গেম কিংবা সেই সময়ের বসার ঘর। ছবির সঙ্গে যোগ করা হচ্ছে ফিল্মের দানাদার আবহ, সামান্য ঝাপসা ভাব এবং পুরোনো ছবির রঙের বৈশিষ্ট্য।
ট্রেন্ডটির বিশেষত্ব হলো, এর জন্য পুরোনো ছবি থাকতেই হবে এমন নয়। বর্তমানের একটি ছবিই যথেষ্ট। এআই টুলে নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট দিয়ে ছবির পোশাক, পরিবেশ, আলো, ক্যামেরার ধরন ও রঙ পরিবর্তন করা যায়। এতে তৈরি ছবিতে ব্যক্তির চেহারা বর্তমানের মতো রেখেই সময়ের আবহ বদলে দেওয়া সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির এই ব্যবহার শুধু ছবি তৈরির বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের নস্টালজিয়া। দ্রুত বদলে যাওয়া ডিজিটাল জীবনের বাইরে গিয়ে পুরোনো সময়কে নতুনভাবে দেখার সুযোগই হয়তো এই ট্রেন্ডকে জনপ্রিয় করে তুলছে।
ফলে আশির দশক এখন শুধু পুরোনো অ্যালবামের পাতায় আটকে নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই সময়ের পোশাক, পরিবেশ ও ফটোগ্রাফির ধরন ফিরে আসছে নতুন প্রজন্মের ছবিতেও।
ছবি তৈরি করবেন যেভাবে
১. প্রথম চ্যাটজিপিটিতে আপনার একটি ছবি যুক্ত করুন।
২. নিচের প্রম্পট দিয়ে কাজটি সম্পন্ন করুন।
Transform the uploaded reference photo into an authentic South Asian photograph from around the year 1980.
Preserve the person's exact facial identity, facial structure, natural skin tone, age, body proportions and recognizable likeness. The person must remain clearly recognizable as the same individual. Do not alter or modernize the face.
Make the image look as if it was genuinely photographed around 1980, rather than a modern photograph with a vintage filter.
Create an authentic late-1970s to early-1980s South Asian visual atmosphere. Style the subject with clothing, hairstyle, accessories and grooming that were realistically popular around 1980. Use period-appropriate shirts, trousers, sarees, salwar kameez, dresses, jackets or other culturally appropriate clothing depending on the subject.
For men, consider authentic 1980-era hairstyles such as thick side-parted or brushed-back hair, modest mustaches, wide-collar shirts, high-waisted trousers, tucked-in shirts, leather belts and simple period-appropriate watches.
For women, consider authentic 1980-era hairstyles, sarees, salwar kameez, modest dresses, simple jewelry, hair accessories and makeup appropriate to South Asian fashion of the period.
Place the subject in a believable South Asian setting from around 1980, such as an old family living room, classic photographic studio, neighborhood street, school or college campus, railway station, roadside tea stall, cinema hall, old market, family courtyard or modest urban home.
Include realistic period details such as wooden furniture, vintage television sets, analog clocks, old posters, cassette players, rotary or push-button telephones, period vehicles, printed photographs and other objects that would plausibly exist around 1980.
Use authentic analog photography characteristics: 35mm film camera, slightly soft focus, natural skin texture, subtle film grain, mild film noise, slightly faded colors, warm muted tones, imperfect exposure, gentle contrast, subtle lens imperfections and realistic photographic-paper texture.
Use period-appropriate lighting: natural daylight, tungsten indoor lighting or direct camera flash. Avoid modern cinematic lighting and digital photography aesthetics.
The final image should feel like a genuine family photograph or studio portrait taken around 1980 in South Asia—nostalgic, believable, imperfect and historically authentic.
Photorealistic, high facial fidelity, authentic 1980 South Asian culture, realistic vintage photography, natural expression, realistic textures, documentary photography aesthetic.
Aspect ratio: 4:5 portrait.
NEGATIVE PROMPT: 1990s fashion, 2000s fashion, modern clothing, smartphones, modern cars, LED lights, modern buildings, contemporary furniture, modern hairstyles, modern makeup, modern accessories, futuristic objects, digital camera look, excessive HDR, oversaturated colors, excessive sharpening, plastic skin, beauty filter, altered facial identity, different person, distorted face, unrealistic eyes, deformed hands, extra fingers, CGI, 3D render, artificial skin, fantasy elements, text, watermark, logo.
