• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

আনঅফিসিয়াল ফোন ব্লক করার সিদ্ধান্ত শাওমির

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩২
অ+
অ-
আনঅফিসিয়াল ফোন ব্লক করার সিদ্ধান্ত শাওমির

বিশ্বের যেসব দেশে শাওমির ব্যবসা নেই সেই সব দেশে আনঅফিসিয়াল ফোন ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে স্মার্টফোন রিসেলিংয়ের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিজ্ঞাপন

দেশগুলোর তালিকায় রয়েছে সিরিয়া, কিউবা, ইরান, সুদান, উত্তর কোরিয়া। এসব দেশে শাওমি ব্যবসা না করলেও বেআইনিভাবে পাচারকারীদের হাত ধরে দেশগুলোতে তাদের স্মার্টফোন পৌঁছে গেছে।

নতুন রপ্তানি নীতিতে শাওমি অনুমোদনবিহীন অঞ্চলে নিজেদের ডিভাইসের ব্যবহার বন্ধ করতে সেগুলো নিষ্ক্রিয় করবে। সাম্প্রতিক সময়ে পাচারকৃত কোন স্মার্টফোন যাতে নিষিদ্ধ দেশগুলোতে ব্যবহার করা না যায়, তা নিশ্চিত করতে কাজ করছে শাওমি।

আরো পড়ুন - Xiaomi Redmi Note 9 ব্যবহারকারীদের জন্য সুখবর!

বিজ্ঞাপন

এখন পর্যন্ত অনুমোদনহীন দেশে যে সব শাওমি ডিভাইস সক্রিয় রয়েছে কিছুদিনের মধ্যেই সেগুলো অকার্যকর হয়ে পড়বে বলে জানিয়েছে শাওমি।

এক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারকারীরা শাওমির পক্ষ থেকে নোটিফিকেশন পাবেন। একইভাবে নতুন ডিভাইসের সক্রিয়করণও রোধ করা হবে। ফলে বিক্রয়কারী বা শাওমির সঙ্গে যোগাযোগ করা ছাড়া ক্রেতার হাতে আর অন্য কোন বিকল্প থাকবে না।

সাধারণ ক্ষেত্রে রিসেলাররা অননুমোদিত দেশে ফোন বিক্রির মাধ্যমে গ্রাহকদের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। এখন থেকে সেই নিয়ন্ত্রণ অচল হয়ে পড়তে পারে।

বিজ্ঞাপন

এএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্মার্টফোনশাওমি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

এমডব্লিউসি ২০২৬-এ টেকনোর এআই ইকোসিস্টেম

এমডব্লিউসি ২০২৬-এ টেকনোর এআই ইকোসিস্টেম

ভাইরালের মোহ ছড়িয়েছে গ্রামেও, বাড়ছে অশালীন কনটেন্টের দৌরাত্ম্য

ভাইরালের মোহ ছড়িয়েছে গ্রামেও, বাড়ছে অশালীন কনটেন্টের দৌরাত্ম্য

এক চার্জে গেমিং চলবে ১৩ ঘণ্টার বেশি

ভিভো ওয়াই৩১ডিএক চার্জে গেমিং চলবে ১৩ ঘণ্টার বেশি