• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম ডাউন

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৪ অক্টোবর ২০২১, ২১:৫৬
অ+
অ-
ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম ডাউন

বিশ্বজুড়ে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে পড়েছে। এ কারণে ব্যবহারকারীরা এর মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। 

বিজ্ঞাপন

সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে দশটার দিকে ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানান। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টও এ তথ্য নিশ্চিত করেছে।

ফেসবুক টুইট করে জানিয়েছে, অনেকে আমাদের অ্যাপ ও প্রোডাক্টস ব্যবহার করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হয়েছেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসার জন্য আমরা কাজ করছি। যে কোনো অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। তবে কী কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে, তা নিয়ে কিছু জানায়নি এ সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

— Facebook (@Facebook) October 4, 2021

বিজ্ঞাপন

টুইটার ব্যবহারকারীরা জানান, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। এসব অ্যাপের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সেবাও নিতে পারছেন না তারা।

dhakapost

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে গিয়ে তাদের ব্রাউজারে ‘এরর মেসেজ’ দেখতে পাচ্ছেন। এতে লেখা রয়েছে- স্যরি, সামথিং ওয়েন্ট রং। 

হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কিছুটা কাজ করলেও নতুন কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না। এসব অ্যাপ থেকে কোনো মেসেজও আদান-প্রদান করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

এর আগে, ৯ এপ্রিল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামসহ ফেসবুকের সার্ভার কিছুক্ষণের জন্য ডাউন হয়ে পড়েছিল। তার আগে মার্চের ১৯ তারিখ ফেসবুক সার্ভারে ত্রুটি দেখা দেয়।

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফেসবুকহোয়াটসঅ্যাপইন্সটাগ্রাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ