বিজ্ঞাপন
নুসরাত ফারিয়া
হাঁটি হাঁটি পা করে একজন আরজে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপক তকমা। এখানে শেষ নয়। সংগীতশিল্পী নুসরাত ফারিয়া হিসেবেও এখন পরিচিত তিনি। নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। ইউটিউবে লাইকের চেয়ে ডিসলাইক বেশি পান তিনি।
উপস্থাপক নুসরাত ফারিয়া যখন জনপ্রিয়তার চূড়ায়। তখন সুযোগ এলো নায়িকা হওয়ার। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে সিনেমায় অভিষেক তার। এরপর ‘হিরো ৪২০’ ও ‘বাদশা দ্য ডন’ শিরোনামে আরো দুটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেন নুসরাত ফারিয়া।
তখন পর্যন্ত বাংলাদেশের একক প্রযোজনায় পাওয়া যায়নি নুসরাত ফারিয়াকে। এ নিয়ে সমালোচনাও তৈরি হয় তাকে ঘিরে। ঠিক এরপর আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘প্রেমী ও প্রেমী’ সিনেমায়। ব্যবসায়িকভাবে সিনেমাটি ব্যার্থ হয়। তবে এরপরই ‘ধ্যাততেরিকা’ সিনেমাটি দিয়ে আবারো প্রশংসা কুড়ান নুসরাত ফারিয়া।
২০১৭ সালে ‘বস ২’ দিয়ে আবারো যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। এরপরের বছর অভিনয় করেনে ‘ইন্সপেক্টর নটি কে’। এই সিনেমায় দেখা যায় নসুরতা ফারিয়া ও জিৎ জুটিকে।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডয়ার সঙ্গে অন্য সবার মত সম্পর্কের ইতি টানেন নুসরাত ফারিয়া। তবে এরপর থেকে কাজের পরিমানও কমে যায়। থিতু হতে হয় বাংলাদেশের চলচ্চিত্রে। সুযোগ চলে আসে শাকিব খানের বিপরীতে অভিনয় করার। ‘শাহেনশাহ’ সিনেমার মধ্য দিয়ে দেশের বড় প্রোডাকশনে অভিনয় করেন নুসরাত ফারিয়া। যদিও এখন পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি।
এরপর নুসরাত ফারিয়া আবারো বড় আয়োজনের ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে অভিনয় করেন। সম্প্রতি শুটিং শেষ হওয়ার পর এখন মুক্তির অপেক্ষায়।
ব্যক্তিজীবনকে সামনে খুব কম নিয়ে আসেন নুসরাত ফারিয়া। প্রেমের গুঞ্জনের বাইরে ছিলেন তিনি। চলতি বছর ২১ মার্চ রনি রিয়াদ রশিদকে বিয়ে করেন। সাত বছর প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেন তারা।