• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ট্যুরিজম

৬ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪
অ+
অ-
৬ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’।  ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের হলরুমে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মেলার বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক কমিটি।

মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আয়োজকরা জানান, মেলার ভিজিটরদের জন্য দেশি-বিদেশি এয়ারলাইন্স বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ ও এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করবে।

বিজ্ঞাপন

এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।

৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। মেলায় ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‍্যাফেল ড্র তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

এআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি

অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি

উত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রার দ্বিতীয় দিনউত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত