বিজ্ঞাপন

ঢাকা ট্রাভেল মার্টের আনুষ্ঠানিক উদ্বোধন

অ+
অ-
ঢাকা ট্রাভেল মার্টের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হলো তিনদিনের আন্তর্জাতিক পর্যটন মেলা। “এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬” শীর্ষক পর্যটন মেলার ২১তম আসরটি আয়োজন করেছে শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর,  টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা ।

বিজ্ঞাপন

এছাড়া মেলার পার্টনার হিসেবে রয়েছে ইউ-এস বাংলা এয়ারলাইন্স, মিউচাল ট্রাস্ট ব্যাংক পিএলসি, শীর্ষস্থানীয় জিডিএস প্রতিষ্ঠান স্যাবর এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় সংসদের সদস্য এম নাছের রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে গত ২১ বছর ধরে মেলার আয়োজন করে এভিয়েশন এবং ট্যুরিজম খাতের উন্নয়নে অংশীদার হওয়ায় তিনি মেলার আয়োজক সংস্থা বাংলাদেশ মনিটরকে ধন্যবাদ জানান। 

বিজ্ঞাপন

মেলার উপস্থিত বিভিন্ন এয়ারলাইন সংস্থার প্রতিনিধিদের জেট ফুয়েলের দাম কমানোর দাবির পরিপ্রেক্ষিতে প্রধান অতিথি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জেট ফুয়েলের দাম কমানোর বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা ট্রাভেল মার্টের উদ্বোধন ঘোষণা করেন।

dhakapost

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, গত ৭ মার্চ থেকে ৭ এপ্রিল—এই এক মাসে জেট ফুয়েলের দাম প্রায় ১৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিমান ভাড়ায়, ফলে যাত্রীদের বাড়তি খরচ বহন করতে হচ্ছে এবং এভিয়েশন খাতও চাপের মুখে পড়েছে। সাম্প্রতিক ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত পরিস্থিতি এখন তুলনামূলকভাবে শান্তির দিকে যাচ্ছে এবং যুদ্ধবিরতির উদ্যোগও দেখা যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জেট ফুয়েলের দাম কমিয়ে এভিয়েশন খাতে স্বস্তি ফিরিয়ে আনা হোক।

বিজ্ঞাপন

জানা গেছে, মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীন ও আয়োজক বাংলাদেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, মেডিকেল সার্ভিস প্রদানকারীসহ পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডার।

আরও জানা গেছে, মেলায় দর্শনার্থীদের জন্য দেশি-বিদেশি বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং, মেডিকেল ট্যুরিজম প্যাকেজসহ বিভিন্ন সেবায় আকর্ষণীয় মূল্যছাড় অফার করা হচ্ছে। ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা। প্রবেশ টিকিটের ওপর র‍্যাফেল ড্রতে পুরষ্কার হিসেবে দর্শনার্থীদের জন্য রয়েছে দেশি-বিদেশি গন্তব্যে রিটার্ন এয়ার টিকিট, দেশ-বিদেশের হোটেল ও রিসোর্টে বিনামূল্যে আবাসন, এবং দেশের নামকরা তারকা হোটেলের লাঞ্চ ও ডিনার ভাউচার।

এমএসি/এসএম