বিজ্ঞাপন

ঘুরে আসুন ইতালি: সেরা ৭ জায়গা

অ+
অ-
ঘুরে আসুন ইতালি: সেরা ৭ জায়গা

রোমান সাম্রাজ্যের স্মৃতিধন্য দেশ ইতালি। রোম শহর ঘিরে গড়ে উঠেছে দেশটির জনপদ। প্রাচীন রোম ছিলো শিক্ষাদীক্ষায় এগিয়ে। আধুনিক ইতালিতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। আজ আপনাদের জানাবো ইতালির সেরা ৭ দর্শনীয় স্থান সম্পর্কে। আসুন জেনে আসা যাক- 

বিজ্ঞাপন

১. রোম

Dhaka Post

ইতালির রাজধানী এবং সবচেয়ে বড় শহর রোম। অভিজাত ভবন ও রেস্তোরাঁ ছাড়াও এই শহরে রয়েছে। ইউরোপের সবচেয়ে পুরনো শহর এটি। ইতিহাসসমৃদ্ধ শহর রোমের নাম শোনেনি এমন মানুষ কমই আছে। ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। এছাড়া এখানে অনেক মিউজিয়াম রয়েছে। 

২. ফ্লোরেন্স

বিজ্ঞাপন

Dhaka Post

ফ্লোরেন্স নগরী থেকে ইতালির নবজাগরণ শুরু হয়েছিলো। এই শহরে অসংখ্য অভিজাত ভবন রয়েছে। উফিজি গ্যালারিতে গেলে ইতালির চারুকলা সম্পর্কে জানা যাবে। সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য পিয়াজ্জেল মাইকেল্যাংগেলোতে পর্যটকরা এসে থাকেন। ফ্লোরেন্স শহরটি একটি জনপ্রিয় জায়গা। 

৩. তুস্কানি

Dhaka Post

ছবির মতো শহর তুস্কানি। মনোমুগ্ধকর ও বৈচিত্র্যময় শহরের অন্যতম। অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ এই শহরে ভ্রমণ করে থাকেন। তুস্কানি শহর ইতালির একটি বড় শহর। ফ্লোরেন্স থেকে অল্প কিছু সময়ের দুরত্ব হওয়ার কারণে ফ্লোরেন্স ও তুস্কানি শহরে একসঙ্গে ভ্রমণ করে থাকেন পর্যটকরা। মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শহর। 

বিজ্ঞাপন

৪. সিয়েনা

Dhaka Post

পাহাড়ে ঘেরা শহর সিয়েনা। এটি তুস্কানি শহরের ভেতরেই অবস্থিত। ফ্লোরেন্স নগরীর মতোই মনোরম সিয়েনা। এখানে রয়েছে সিয়েনা ক্যাথেড্রাল নামে একটি গীর্জা। গীর্জাটি সুশোভিত। ফ্লোরেন্স বা তুস্কানি থেকে সিয়েনায় ভ্রমণ করা একেবারেই সহজ। এই শহরের দর্শনীয় স্থানগুলোতে একবার গেলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না। 

৫. মিলান

Dhaka Post

আধুনিক জনপ্রিয় পর্যটনসমৃদ্ধ নগরীর নাম মিলান। এই নগরী পর্যটকদের কাছে খুব পছন্দের। ফ্লোরেন্স, ভেনিস, লেক কমো থেকে এখানে আসার ব্যবস্থা রয়েছে। ইতালির ব্যবসায়-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত এই মিলান নগরী। মিলান নগরীতে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। মানুষের মুখে মুখে ফেরে এই শহরের নাম। 

৬. ভেনিস

Dhaka Post

ক্রীড়ামোদী পর্যটকদের ভ্রমণের জন্য ভেনিস শহর গুরুত্বপূর্ণ। ভেনিস শহরে রয়েছে কয়েকটি স্টেডিয়াম। এসব স্টেডিয়ামে রয়েছে খেলাধূলার সুযোগ। এছাড়া এখানে মনোমুগ্ধকর ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এসব স্থাপনা দেখার জন্য মানুষ ছুটে আসেন দূরদূরান্ত থেকে। 

৭. ভেরোনা

Dhaka Post

ভেরোনা শহরে শেক্সপীয়রের রোমিও জুলিয়েট নাটক প্রথম মঞ্চস্থ হয়। ইতালির ব্যস্ততম এই শহরে রয়েছে জুলিয়েটের ঘর। পর্যটকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই শহর। ভেরোনা শহরের প্রাকৃতিক শোভা আর মনোরম দর্শনীয় স্থান পর্যটকদের মুগ্ধ করে। বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় একটি শহর হিসেবে পরিচিত।

এইচএকে/এএ 

বিজ্ঞাপন