যে বয়সে বই-খাতা আর খেলাধুলায় দিন কাটানোর কথা, সেই বয়সে দ্বীন ইসলাম মেহেদী (১০) ও মাইনুল ইসলাম (৭) বেঁচে আছে অনিশ্চয়তা আর অভাবের সঙ্গে লড়াই করে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হিরাধর গ্রামের এই দুই শিশুর জীবন যেন এক করুণ বাস্তবতার গল্প।
প্রায় পাঁচ বছর আগে তাদের মা আসমা বেগম পরকীয়ার সম্পর্কে জড়িয়ে সন্তানদের ফেলে চলে যান ।
মায়ের শূন্যতা কাটতে না কাটতেই আসে আরও বড় আঘাত।
প্রতিবন্ধী বাবা নাসির হাওলাদার তিন বছর আগে বিলের পানিতে ডুবে মারা গেলে দুই শিশুর দায়িত্ব পড়ে ষাটোর্ধ্ব দাদি রিজিয়া বেগমের কাঁধে।