একটা হাসপাতাল প্রাঙ্গণ। হঠাৎ করেই মাটি গরম হয়ে উঠছে, বের হচ্ছে ধোঁয়া। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক আর কৌতূহল।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অস্বাভাবিকভাবে মাটি গরম হয়ে ধোঁয়া উঠতে দেখা যায়।
জানা গেছে, গত শুক্রবার থেকেই ওই স্থানে মাটি স্পর্শ করলেই তীব্র তাপ অনুভূত হতে থাকে। ধীরে ধীরে বিষয়টি ছড়িয়ে পড়লে ভিড় জমে স্থানীয়দের মধ্যে।
অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। তারা প্রাথমিকভাবে মাটির নিচে গর্ত করে পানি দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করে। সমাধান না মেলায় পরে বিষয়টি জানানো হয় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা বাপেক্সকে।