বিজ্ঞাপন

বিশ্বকাপে আসছে ফিফার কঠোর নতুন নিয়ম

চোটের অভিনয় করলেই বিপদ! বিশ্বকাপে আসছে ফিফার কঠোর নতুন নিয়ম

মাঠে হঠাৎ গোলকিপার পড়ে গেলেন!
খেলা থেমে গেল।
কোচের কাছে ছুটলেন খেলোয়াড়রা।
কৌশল বদল হলো মুহূর্তেই।

ফুটবলে এমন দৃশ্য অনেকবার দেখা গেছে।

কিন্তু এবার আর সেই সুযোগ নেই!

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে কঠোর নতুন নিয়ম এনেছে ফিফা।
লক্ষ্য একটাই— সময় নষ্ট বন্ধ করা।
আর খেলার গতি বাড়ানো।

নতুন নিয়মে গোলকিপার চোট পেলে অন্য খেলোয়াড়রা সাইডলাইনে যেতে পারবেন না।
কোচের সঙ্গে আলোচনা করার সুযোগও থাকবে না।

শুধু তাই নয়।

থ্রো-ইন নিতে দেরি?
বল চলে যাবে প্রতিপক্ষের কাছে।

গোল-কিক নিতে অতিরিক্ত সময়?
প্রতিপক্ষ পেয়ে যেতে পারে কর্নার।

বদলি হওয়ার সময় ধীরগতিতে মাঠ ছাড়লে বিপদ আরও বড়।
দলকে কিছু সময় ১০ জন নিয়েই খেলতে হতে পারে।

এমনকি মাঠে চিকিৎসা নিলে খেলোয়াড়কে ৬০ সেকেন্ড বাইরে থাকতে হবে।

ফিফা মনে করছে, কিছু খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে খেলার গতি কমান।
নতুন নিয়ম সেই প্রবণতাই বন্ধ করবে।

ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কোলিনার ভাষায়,
"ফুটবলকে আরও দ্রুত, আরও সুন্দর এবং আরও ন্যায্য করতে হবে।"

তাই ২০২৬ বিশ্বকাপে শুধু গোলের লড়াই নয়,
দেখা যাবে কঠোর নিয়মের নতুন এক ফুটবলও।

চোটের অভিনয় নয়, এবার মাঠে চলবে শুধু আসল ফুটবল!

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন