মেঘনাপাড়ের আশুগঞ্জ ধান মোকাম—দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান বাণিজ্য কেন্দ্র। এখান থেকেই জেলার শতাধিক চালকলে সরবরাহ হয় হাওরাঞ্চলের ধান। কিন্তু এবারের চিত্র ভিন্ন।
হাওরে টানা বৃষ্টি ও উজানের ঢলে দীর্ঘসময় পানিতে ডুবে থাকায় ধানের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলে ধানে দুর্গন্ধ তৈরি হচ্ছে এবং চাল হয়ে যাচ্ছে লালচে বর্ণের।
এর প্রভাব পড়েছে বাজার দরেও। ভালো মানের ধানের সরবরাহ কমে যাওয়ায় দামও নিম্নমুখী।