বিজ্ঞাপন

এক ক্লিকেই ব্যাংকের তথ্য চুরি, ভুয়া এআই মামলার ফাঁদ

মোবাইলে এলো জরিমানার বার্তা? সঙ্গে একটি লিংক? ভুলেও ক্লিক করবেন না! বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ট্রাফিক জরিমানা পরিশোধের নামে সক্রিয় হয়েছে একটি প্রতারক চক্র। তারা ভুয়া এসএমএস পাঠিয়ে নাগরিকদের ফাঁদে ফেলছে। এসব বার্তায় বলা হচ্ছে— “জরিমানা বাকি আছে”, “দ্রুত পরিশোধ করুন” কিংবা “চূড়ান্ত নিষ্পত্তির নোটিশ”। বার্তার সঙ্গে দেওয়া হচ্ছে বিআরটিএর আসল ওয়েবসাইটের মতো দেখতে জাল লিংক।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন