বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে একযোগে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

ইরানের হামলা নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। জর্ডান, বাহরাইন ও কুয়েতের চারটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি।
আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে দেশটির সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একাধিক মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক পদক্ষেপের জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জর্ডান, বাহরাইন ও কুয়েতে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার কথা বলা হয়েছে। এদিকে বাহরাইন ও কুয়েতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন