বিজ্ঞাপন

খুলনা বৃক্ষমেলায় ৩০ হাজার টাকার পার্সিমন গাছ, দর্শনার্থীদের ভিড়

পার্সিমন গাছ এখন খুলনার বিভাগীয় বৃক্ষমেলার অন্যতম আকর্ষণ। জাপানের জাতীয় ফল হিসেবে পরিচিত এই গাছটির ফলসহ একটি চারার দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকা, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। খুলনার সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলায় পার্সিমন ফলের গাছ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। দেখতে পাকা টমেটোর মতো হলেও এই ফলটি সুস্বাদু, মিষ্টি ও পুষ্টিগুণে সমৃদ্ধ বলে জানানো হয়েছে। কলমের চারা রোপণের প্রায় দুই বছরের মধ্যেই ফলন আসে এবং বাংলাদেশেও এর সফল চাষ হচ্ছে। খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ আয়োজনে মেলাটি আগামী ১০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন