বিজ্ঞাপন

২০২৭ সালের হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা, ভাড়া প্রস্তাব ৯৮ হাজার টাকা

২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ জন্য জনপ্রতি নেট ভাড়া ৯৮ হাজার টাকা প্রস্তাব করেছে বেসরকারি এই বিমান সংস্থাটি।

সোমবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স। চিঠিটি পাঠান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

মন্ত্রণালয় সূত্র জানায়, চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, তারা হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত মেনে আসন্ন মৌসুমে তারা ফ্লাইট পরিচালনা করতে প্রস্তুত। প্রস্তাবিত ৯৮ হাজার টাকা নেট ভাড়ার সঙ্গে ট্যাক্স, চার্জ এবং এজেন্সি কমিশন অন্তর্ভুক্ত নয়। এতে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের তুলনামূলক কম খরচে হজ পালনের সুযোগ তৈরি হবে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন