UAE ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হয়েছে। এই ভিসায় স্পনসর ছাড়াই একাধিকবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করা যাবে এবং নির্ধারিত শর্ত অনুযায়ী সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ থাকবে। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) বিদেশি পর্যটকদের জন্য এই ভিসার ঘোষণা দিয়েছে। ভিসার মেয়াদ পাঁচ বছর এবং মেয়াদের মধ্যে একাধিকবার প্রবেশ ও প্রস্থানের সুবিধা থাকবে। আবেদনের জন্য বৈধ পাসপোর্ট, স্বাস্থ্য বীমা, বিমান টিকিট, ব্যাংক স্টেটমেন্টসহ নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে। গত ছয় মাসে ব্যাংকে কমপক্ষে ৪ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থের ব্যালেন্স থাকতে হবে। ভিসা, সার্ভিস চার্জ ও জামানতসহ আবেদনের মোট খরচ ৩ হাজার ৭১৩ দিরহাম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন