বিজ্ঞাপন

দেশের সর্ববৃহৎ উড়োজাহাজের বহর নিয়ে ১৩ বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স সফলভাবে ১২ বছরের পথচলা শেষ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। বহর সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক রুট এবং প্রযুক্তিনির্ভর সেবার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সালে ঢাকা-যশোর রুটে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বর্তমানে ২৫টি উড়োজাহাজ নিয়ে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ২০২৭ সালের মধ্যে নতুন উড়োজাহাজ যুক্ত করা, নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু এবং ঢাকা-কাঠমান্ডু রুট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে ইউরোপ এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। যাত্রীসেবার মান উন্নয়নে ওয়েব ও মোবাইল বুকিং, দ্রুত লাগেজ ডেলিভারি, ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রামসহ বিভিন্ন সুবিধাও সম্প্রসারণ করা হয়েছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন