বিজ্ঞাপন

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের নতুন শিক্ষার্থী ভিসা নীতিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য আসছে বড় পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী চার বছর পর ভিসা বাড়াতে লাগবে কেন্দ্রীয় সরকারের অনুমতি। হোমল্যান্ড সিকিউরিটি এ বিষয়ে চূড়ান্ত নোটিশ জারি করেছে। নতুন নীতিতে F-1 ও J-1 ভিসাধারীদের জন্য চার বছরের ভিসা মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে সরকারের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া অবস্থান করলে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি কোর্স বা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের নিয়মও কঠোর হচ্ছে এবং ডিগ্রি শেষের পর যুক্তরাষ্ট্র ছাড়ার সময় ৬০ দিন থেকে কমে ৩০ দিন করা হচ্ছে। নীতিটি আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন