বিজ্ঞাপন

আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

প্রবাসী কার্ড আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। সরকার জানিয়েছে, প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দরে বিশেষ সেবা, হোটেল ও টিকিটে ছাড়, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, বীমা, রেমিট্যান্স রিওয়ার্ড, ঋণ সুবিধা, এনআইডি, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকারসহ মোট ১০টি বিশেষ সুবিধা দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভিডিও থেকে আরও দেখুন

বিজ্ঞাপন