কাবায় নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে হজযাত্রী ও ওমরাহ পালনকারীরা তাওয়াফ ও সায়ীর এলাকাগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য জানতে পারবেন। সৌদি কর্তৃপক্ষের নতুন এই প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে গ্র্যান্ড মসজিদে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে। কিউআর কোড ব্যবহার করে মুসল্লিরা কম ভিড়ের পথ বেছে নিতে পারবেন। এতে তাওয়াফ ও সায়ী আরও স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করা সম্ভব হবে এবং ভিড় ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন