রাম্বুটান চাষ করে সফল হয়েছেন ময়মনসিংহের ভালুকার দুই উদ্যোক্তা। বিদেশি ফল রাম্বুটান ও লংগান এখন শুধু লাভই দিচ্ছে না, আকর্ষণ করছে দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদেরও।
২০২০ সালে থাইল্যান্ড থেকে চারা এনে পরীক্ষামূলকভাবে শুরু হয় রাম্বুটান ও লংগান চাষ। বর্তমানে প্রায় ২০ বিঘা জমিতে শত শত গাছ রয়েছে। উদ্যোক্তাদের দাবি, গত বছর রাম্বুটান বিক্রি থেকে প্রায় ৫৫–৬০ লাখ টাকা আয় হয়েছে এবং এবার ৭০–৮০ লাখ টাকা আয়ের আশা করছেন। বাগানটি এখন ফল বিক্রির পাশাপাশি কৃষি পর্যটন ও চারা সংগ্রহের কেন্দ্র হিসেবেও পরিচিতি পেয়েছে।